ঢাকা, বাংলাদেশ। , শনিবার, ০৯ মে ২০২৬

কৃষকের প্রবাসী ছেলেদের জমি জোরপূর্বক সীমানা প্রাচীর নির্মানের অভিযোগ

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:
  • সর্বশেষ পরিমার্জন: ০৫:০৩:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫
  • / ২৭ বার পঠিত
গাজীপুরের শ্রীপুরে কৃষক আবুল হোসেনের প্রবাসী দুই ছেলের জমি জোরপূর্বক দখলে নিয়ে ওই জমির চারপাশে সীমানা প্রাচীর নির্মানের অভিযোগ উঠেছে প্রতিপক্ষ জাহাঙ্গীর মোল্লা ও তার সহযোগীদের বিরুদ্ধে। বাধা দেয়ায় প্রতিপক্ষের লোকজন কৃষককে মারধরসহ নারীদের শ্লীলতাহনি করে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে ভুক্তভোগী কৃষক চার জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৪০ জনের বিরুদ্ধে শ্রীপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
এর আগে শনিবার (৬ ডিসেম্বর) সকাল ৮ টার দিকে শ্রীপুর পৌরসভার ভাংনাহাটি (পশ্চিমপাড়া) এলাকায় জমি দখরের ঘটনা ঘটে। এসময় অভিযুক্তদের ভাড়াটিয়া শতাধিক লোক দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে জমির চারপাশে অবস্থান নিয়ে আতয্ক সৃষ্টি করে। ভাড়াটিয়া লোকজন জমির প্রকৃত মালিকদের জমিতে আসতে ভয়ভীতি দেখিয়ে বাধা প্রদান করে।
অভিযুক্তরা হলো একই এলাকার ইন্নস আলীর ছেলে জাহাঙ্গীর মোল্লা (৪২), আব্দুছ ছালামের ছেলে মামুন (৪১), হুমায়ুন কবিরের ছেলে শান্ত (২৭) এবং আবু হানিফার ছেলে শুভ (২৮)।
কৃষক আবুল হোসেন জানান, পৈত্রিক সূত্রে মালিক হয়ে তিনি গাজীপুর শ্রীপুর অধীন কেওয়া ও শ্রীপুর মৌজাস্থিত এস.এ- ৮৭০ নং খতিয়ানে এস. এ- ১৮১২, আরএস- ৭১০৯, ৭১১১, ৭১২৩, ১৮১৫, ৪৬৬৫ নং দাগে তার দুই ছেলে সুমন ও সুজনের কাছে ১৫ গন্ডা জমি বিক্রি করেন। বর্তামনে তাঁর দুই ছেলে ওমান ও সৌদি প্রবাসী। অভিযুক্তরা তাঁর বাড়ীর পশ্চিম পাশে দুই ছেলের ভোগ দখলীয় জমি জবর দখলের দীর্ঘদিন যাবত বিভিন্ন ধরনের হুমকি এবং পাঁয়তারা করে আসছে। শনিবার (৬ ডিসেম্বর) সকাল ৮ টার দিকে অভিযুক্তরা তাদের শতাধিক ভাড়াটিয়া অজ্ঞাত লোকজনকে জমির পাশে দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে দাঁড় করিয়ে রাখে। পরে তারা জমির চারপাশে সীমানা প্রাচীর নির্মাণ করে জমি দখলে নেয়। এসময় বেআইনী সমাবেশের মাধ্যমে জমিতে অনধিকার প্রবেশ করে সীমানা প্রাচীর নির্মাণে অভিযুক্তদের বাধা দিলে তাদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। এক পর্যায়ে মারধর করে আহত করে। এসময় তাদের কাছ থেকে রক্ষা করতে আসলে জাহাঙ্গীর মোল্লা তার ভাতিজাকে গলায় চাপ দিয়ে শ্বাসরোধে হত্যার চেষ্টা করে। চিৎকার শুনে বাড়ী থেকে তা র স্ত্রী আবেদা খাতুন (৫০) এগিয়ে আসলে অন্যান্য অভিযুক্তরা আবেদা খাতুনকে চুলের মুঠি টেনে মারধর করে এবং টেনে হিঁচড়ে শ্লীলতাহানী করে। হামলাকারীরা দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে গুলি করে হত্যার হুমকি দিলে ভয়ে তিনিসহ নারীরা দৌড়ে বাড়ীতে চলে আসে। অভিযুক্তরা যেকোন সময় আমাকেসহ আমার পরিবারের লোকজনকে খুন করে লাশ মাটিতে পতে রাখা এবং মিথ্যা মামলা দিয়ে হয়রানী করার হুমকি দেয়।
অভিযুক্ত জাহাঙ্গীর মোল্লা সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, জমি দখলের বিষয়ে আবুল হোসেনের সাথে যোগাযোগ করেন। আমি এই বিষয়ে কিছু বলতে চাচ্ছি না বলে ফোন কেটে দেন।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির আহমদ জানান, জোরপূর্বক জমি দখলে নিয়ে ওই জমির চারপাশে সীমানা প্রাচীর নির্মানের অভিযোগে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

কৃষকের প্রবাসী ছেলেদের জমি জোরপূর্বক সীমানা প্রাচীর নির্মানের অভিযোগ

সর্বশেষ পরিমার্জন: ০৫:০৩:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫