ঢাকা, বাংলাদেশ।
,
শুক্রবার, ০৮ মে ২০২৬
তাজা খবর
কবি সাংবাদিক মৃণাল চৌধুরী সৈকতের শোকাহত পরিবার পরিজনের প্রতি সমবেদনা জ্ঞাপন বিশিষ্ট জনের
কক্সবাজারে গহীন বনে ‘রহস্যময় ঘর’ ঘিরে চাঞ্চল্য
কিশোর গ্যাং সৃষ্টি মাদকেই
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
কৃষকের প্রায় দেড় বিঘা জমির ফসল নষ্ট করে দুর্বৃত্তরা

রাজু আহমেদ, রাজবাড়ী :
- সর্বশেষ পরিমার্জন: ১২:২২:৫৬ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫
- / ৭৫ বার পঠিত

শত্রুতা করে রাজবাড়ী সদর উপজেলার শহীদওহাবপুর ইউনিয়ন এর আহলাদীপুর গ্রামের এক চাষির দেড় বিঘা জমির মুসুরির ডাল ক্ষেতে ঘাস মারার বিষ দিয়ে ফসল নষ্ট করেছে দুর্বৃত্তরা। এতে প্রায় এক থেকে দেড় লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানান ভুক্তভোগী চাষি মোঃ হাবিবুর রহমান। ওই চাষির ক্ষেতে গিয়ে দেখা যায় তিনি আহাজারি করছেন।
স্থানীয়রা জানান, গতকাল দিবাগত রাতে হাবিবুর রহমানের ক্ষেতে কে বা কাহারা বিষ প্রয়োগ করে ফসল নষ্ট করেছে। এ জমিতে বিষ যে মেরেছে বিষয়টা খুব দুঃখজনক। এ ফসল হলে দেশের অনেক উপকার হত।
ভুক্তভোগী হাবিবুর রহমান জানান, গত দুইদিন আগেই আমারে ফসল বিষ দিয়ে মেরে ফেলেছে দুর্বৃত্তরা। আমি ঢাকায় থাকি আমার স্ত্রী আমাকে ফোন দিয়ে বলল ভোরে দেখলাম কৃষি মাঠের পাশ দিয়ে মেশিন নিয়ে এক লোক যাচ্ছে। এরপরে এসে মাঠে দেখি সব ফসল হেলে দুলে পড়ছে। তখন বিষয়টি শিয়র হলো যে বিষ দিয়ে এই ফসল নষ্ট করা হয়েছে। আমি আজ এসে দেখি আমার দেড় বিঘা জমিতে বিষ প্রয়োগ করে ফসল নষ্ট করা হয়েছে। অলরেডি আমি খোঁজ লাগিয়েছি কে এই বিষ প্রয়োগ করেছে। আমি নাম পেয়ে যাব। এরপর আমি থানায় অভিযোগ করব। আপনাদের কাছে বললাম আমি যেন সুষ্ঠু বিচার পাই।
সরজমিনে পরিদর্শনে এসে উপসহকারী কৃষি কর্মকর্তা বাবুল শেখ জানান, ভুক্তভোগী কৃষক ৬ বিঘা জমিতে মুসুরির ডাল এর বিজ রোপন করেছিল। প্রায় দেড় বিঘা জমির মুশুরি নষ্ট করেছে বিষ প্রয়োগ করে। বিষয়টা নিয়ে সরজমিনে এসে দেখে ছবি তুলেছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানাবো তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
আরও পড়ুন:


















