ঢাকা, বাংলাদেশ || সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

কেরানিহাটে বিরোধ মীমাংসার বৈঠকেই রক্তপাত, ছুরিকাঘাতে প্রাণ গেল তরুণ হামিমের

মুন্সি শাহাব উদ্দীন, চট্টগ্রাম:   বিরোধ মীমাংসা হওয়ার কথা ছিল। কয়েকজনের উপস্থিতিতে চলছিল আলোচনা। কিন্তু সেই মীমাংসার বৈঠকই পরিণত হলো রক্তাক্ত ঘটনায়। কথা কাটাকাটির একপর্যায়ে ছুরিকাঘাতে প্রাণ হারালেন মোহাম্মদ হামিম (১৯) নামে এক তরুণ।
মঙ্গলবার রাতে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেরানিহাট সিটি সেন্টার এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় হামিমকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় রোহান উদ্দিন (১৯) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
নিহত মোহাম্মদ হামিম সাতকানিয়া উপজেলার ছদাহা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সুলতান সওদাগর বাড়ির মোহাম্মদ ফরিদের ছেলে। আটক রোহান উদ্দিন একই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ছৈয়াদাবাদ কাজিরখীল এলাকার বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে কেরানিহাট সিটি সেন্টার এলাকায় একটি বিরোধ মীমাংসার জন্য কয়েকজনের উপস্থিতিতে আলোচনা চলছিল। একপর্যায়ে হামিমের সঙ্গে উপস্থিত অপর পক্ষের লোকজনের কথা কাটাকাটি শুরু হয়। মুহূর্তেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এরই মধ্যে কোনো একপর্যায়ে হামিমকে ছুরিকাঘাত করা হয়।
ছুরিকাঘাতে গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন হামিম। তার শরীর থেকে রক্ত ঝরতে থাকে। ঘটনাস্থলে থাকা স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। তবে চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে সেখানেই শেষ হয়ে যায় ১৯ বছরের তরুণ হামিমের জীবন।
ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। পরে পুলিশ অভিযান চালিয়ে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে রোহান উদ্দিনকে আটক করে।
পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ এবং হত্যাকাণ্ডে আর কারা জড়িত ছিল, তা তদন্ত করে দেখা হচ্ছে। আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
এদিকে মাত্র ১৯ বছর বয়সে হামিমের এমন করুণ মৃত্যুতে পরিবার ও স্বজনদের মাঝে নেমে এসেছে গভীর শোকের ছায়া। যে তরুণের সামনে ছিল দীর্ঘ জীবনের স্বপ্ন, সেই স্বপ্নই যেন এক মুহূর্তের রক্তাক্ত ঘটনায় থমকে গেল। স্বজনদের আহাজারি আর কান্নায় ভারী হয়ে উঠেছে এলাকার পরিবেশ।
একটি বিরোধের সমাধানের আশায় যে বৈঠক বসেছিল, শেষ পর্যন্ত সেখান থেকেই ফিরতে হলো একটি পরিবারের সবচেয়ে আপন মানুষটিকে নিথর দেহে। হামিমের আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ পরিবার-পরিজন ও স্থানীয়রা।

Share this news as a Photo Card

জনপ্রিয়

সহকারী জজ আদালত সাদুল্লাপুরে ১০-মাস বিচারক নেই: স্থবির ৪ হাজার মামলা

14 September 2026

কুমিল্লায় আইনশৃঙ্খলা, মাদক নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিয়ে মতবিনিময়

বিস্তারিত পড়তে কমেন্টে লিংক ... |
nagorikbhabna.com

কেরানিহাটে বিরোধ মীমাংসার বৈঠকেই রক্তপাত, ছুরিকাঘাতে প্রাণ গেল তরুণ হামিমের

সর্বশেষ পরিমার্জন : ০২:৫৭:১৭ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬