ঢাকা, বাংলাদেশ।
,
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
তাজা খবর
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
গ্রামীণ আবহ আর কারুপণ্যের সম্ভার নিয়ে চলছে বৈশাখী মেলা
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে মারা গেছেন
বরেণ্য গীতিকবি,সুরকার,লেখক ও সংগীত গুরু ইউনুস আলী মোল্লার
স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে মাদারীপুরে ৩০ শিক্ষার্থী অসুস্থ
গণধর্ষেণের শিকার ৬-বছরের শিশু ও ৯ম শ্রেণীর ছাত্রী: গ্রেফতার-১
জাল টাকার কারখানায় অভিযান, আটক-১
জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ
কোয়ান্টামমে বিশ্ব মেডিটেশন দিবসে হাজারো ধ্যানীর সম্মিলন

জাহিদ হাসান,বান্দরবান প্রতিনিধি।।
- সর্বশেষ পরিমার্জন: ০৫:৩২:২৪ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫
- / ৬৮ বার পঠিত

বান্দরবানের লামা উপজেলায় অবস্থিত কোয়ান্টামমে উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে জাতিসংঘ ঘোষিত বিশ্ব মেডিটেশন দিবস। ২১ ডিসেম্বর (রোববার) ভোরে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে কুয়াশাস্নাত আরোগ্যশালায় কোয়ান্টামমের কর্মী, শিক্ষার্থী, অতিথি ও আশপাশের এলাকার প্রতিবেশীসহ হাজারো ধ্যানীর প্রাণবন্ত উপস্থিতিতে শুরু হয় দিবসটির আয়োজন। এ বছরের প্রতিপাদ্য ছিল— “মন ভালো তো সব ভালো”।
সমস্বরে তিনটি প্রত্যয়ন বাক্য পাঠের মধ্য দিয়ে দিবসের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। প্রত্যয়নগুলো হলো—
১) ভালো ভাবব, ভালো বলব, ভালো করব, ভালো থাকব।
২) ভালো মানুষ, ভালো দেশ—স্বর্গভূমি বাংলাদেশ।
৩) প্রতিটি কাজ আমি সবচেয়ে ভালোভাবে করব।
এরপর কোয়ান্টাম ফাউন্ডেশনের মহাপরিচালক মাদাম নাহার আল বোখারী তার অডিও শুভেচ্ছা বার্তায় বলেন, শারীরিক ও মানসিক স্বাস্থ্য পরস্পরের পরিপূরক। সব দিক দিয়ে সুস্থ ও ভালো থাকতে হলে মনকে ভালো রাখতে হবে, আর মন ভালো রাখার সবচেয়ে কার্যকর উপায় হলো মেডিটেশন।
কোয়ান্টাম মেথডের উদ্ভাবক ও প্রশিক্ষক শহীদ আল বোখারী মহাজাতকবিশেষ অডিও আলোচনায় বলেন, ব্যক্তির মন যদি প্রশান্ত থাকে, তাহলে পরিবারে শান্তি আসে, সমাজে শান্তি আসে, এমনকি বিশ্বেও শান্তির প্রসার ঘটে। এ ক্ষেত্রে মেডিটেশন এক অনন্য সহায়ক শক্তি। তিনি বলেন, ওষুধ, পিল, ইনজেকশন কিংবা থেরাপি যা পারে না—মানুষের মনকে ভালো রাখার সে কাজটি যুগ যুগ ধরে করে আসছে মেডিটেশন।
তিনি আরও উল্লেখ করেন, আধুনিক ডিজিটাল জীবনে বিলাস ও স্বাচ্ছন্দ্য বাড়লেও মানুষের মন আজ উদ্বেগ, উৎকণ্ঠা, অস্থিরতা, ক্ষুব্ধতা, ট্রমা, ভয়, আতঙ্ক, রাগ, অনিশ্চয়তা, বিষণ্ণতা ও একাকিত্বে আক্রান্ত। মনের এই দূষণ থেকেই শতকরা প্রায় ৭৫ ভাগ রোগের সৃষ্টি হয়। বিশ্বজুড়ে স্বাস্থ্য বিশেষজ্ঞরাও এখন একমত যে, মনোগত ও মনোদৈহিক রোগ থেকে মুক্তির পথ দেখায় মেডিটেশন।অনুষ্ঠানের এক পর্যায়ে আরোগ্যশালার মঞ্চ ও বর্ণিল পাথরের ওপর বসে সব বয়সের নারী-পুরুষ ও শিশুরা বিশেষ গাইডেড মেডিটেশনে অংশ নেন। ধ্যানের গভীর স্তরে গিয়ে নিজের মনের নেতিবাচক আবর্জনাগুলো একে একে দূর করে এক অনির্বচনীয় প্রশান্তির অনুভূতিতে আপ্লুত হন অংশগ্রহণকারীরা।উল্লেখ্য, ২০২৪ সালের ২৯ নভেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদ সর্বসম্মত প্রস্তাবে ২১ ডিসেম্বরকে বিশ্ব মেডিটেশন দিবস হিসেবে ঘোষণা করে। এরই ধারাবাহিকতায় কোয়ান্টাম ২০২৫ সালকে ঘোষণা করেছে ‘দ্য ইয়ার অব মেডিটেশন’ হিসেবে, যার লক্ষ্য ব্যক্তি থেকে বিশ্ব—সব স্তরে মানসিক সুস্থতা ও শান্তির বার্তা ছড়িয়ে দেওয়া।
আরও পড়ুন:


















