
রাজু আহমেদ, রাজবাড়ী: রাজবাড়ীর খানখানাপুরে দুই পৃথক শিক্ষা প্রতিষ্ঠানে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ‘এসএসসি-২০২৬ কৃতি শিক্ষার্থী সংবর্ধনা’ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ডেল্টা লাইফ ইনসিওরেন্স কোম্পানী লি. ফরিদপুর সার্ভিসিং সেল-এর ডেপুটি জেনারেল ম্যানেজার মো. সামসুল হক-এর আয়োজনে গত ২৮ সেপ্টেম্বর ২০২৬ (সোমবার) দিনব্যাপী এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দিনের প্রথমভাগে সকাল ১১.০০ ঘটিকায় খানখানাপুর তমিজউদ্দিন খান বালিকা উচ্চ বিদ্যালয় সম্মেলন কক্ষে প্রথম পর্বের সংবর্ধনা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সভাপতি জনাব মো. সালাহ উদ্দিন এবং সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক জনাব মো. শফিউল্লাহ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) জনাব এস. এম. মোয়াজ্জেম হোসেন।
পরবর্তীতে বিকেল ৩.০০ ঘটিকায় সুরাজ মোহিনী ইনস্টিটিউট (স্কুল এন্ড কলেজ) সম্মেলন কক্ষে দ্বিতীয় পর্বের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সভাপতি জনাব মো. আনিসুর রহমান এবং সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ শাখাওয়াত হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিনিয়র শিক্ষক জনাব মো. শাহজাহান মুন্সী।
উভয় অনুষ্ঠানেই প্রধান আলোচক হিসেবে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন ডেল্টা লাইফ ইনসিওরেন্স কোম্পানী লি.-এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জনাব মো. গোলাম মোস্তফা খান। বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা উন্নয়ন গবেষক জনাব এস. এম. মাসুদুল ইসলাম।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খানখানাপুর ইউনিয়ন পরিষদ বিএনপি সাবেক সভাপতি জনাব মো. লুৎফর রহমান (বাবু), ফরিদপুর সার্ভিসিং সেলের সহকারী ভাইস প্রেসিডেন্ট জনাব সুব্রত কুমার ওঝা এবং শিক্ষানুরাগী ও সমাজসেবক জনাব মিয়া মো. আলমগীর ফারুক।
অনুষ্ঠানে বক্তারা কৃতি শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং তাদের শিক্ষা জীবনে আরও এগিয়ে যাওয়ার জন্য অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেন। শেষ পর্যায়ে সফল শিক্ষার্থীদের মাঝে সংবর্ধনা স্মারক ও উপহার তুলে দেওয়া হয়।

রাজু আহমেদ, রাজবাড়ী 










