ঢাকা, বাংলাদেশ। , বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

অপু দাস, স্টাফ রিপোর্টার, রাজশাহী
  • সর্বশেষ পরিমার্জন: ০২:৪০:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬
  • / ৭৮ বার পঠিত

অপু দাস, স্টাফ রিপোর্টার, রাজশাহী: বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় রাজশাহীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বাদ আসর রাজশাহী মহানগরীর বাটার মোড় এলাকায় রাজশাহী মহানগর বিএনপির উদ্যোগে এ ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুনুর অর রশিদ মামুন। দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এবং রাজশাহী-২ (সদর) আসনের বিএনপি মনোনীত ধানের শীষের সংসদ সদস্য প্রার্থী মিজানুর রহমান মিনু।

দোয়া মাহফিলে বক্তব্যকালে মিজানুর রহমান মিনু বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন এ দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার এক অবিচল সৈনিক। তার সমগ্র রাজনৈতিক জীবন ছিল জনগণের অধিকার আদায়ের সংগ্রামে নিবেদিত। তিনি রাজশাহীর মানুষের প্রতি বিশেষ আন্তরিকতা পোষণ করতেন এবং রাজশাহীর উন্নয়ন ও রাজনৈতিক কর্মকাণ্ডে তার অবদান আজও স্মরণীয় হয়ে আছে।
তিনি আরও বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া শুধু একটি রাজনৈতিক দলের নেত্রী নন, তিনি ছিলেন কোটি মানুষের আশা-ভরসার প্রতীক। তার মৃত্যুতে দেশ একজন অভিভাবকতুল্য নেত্রীকে হারিয়েছে। এ সময় তিনি মরহুমার আত্মার মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া প্রার্থনা করেন।
মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটনের সঞ্চালনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সহ-ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক এবং রাজশাহী-৩ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট শফিকুল হক মিলন। এছাড়াও উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও সাবেক রাজশাহী সিটি করপোরেশনের মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল।
এ সময় রাজশাহী মহানগর বিএনপি ছাড়াও যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন। বক্তারা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, ত্যাগ, সংগ্রাম ও দেশের জন্য তার অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
অনুষ্ঠান শেষে মরহুম দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। একই সঙ্গে দেশ ও জাতির শান্তি, গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা এবং মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য মহান আল্লাহর কাছে দোয়া করা হয়।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

সর্বশেষ পরিমার্জন: ০২:৪০:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬