ঢাকা, বাংলাদেশ।
,
শনিবার, ০৯ মে ২০২৬
তাজা খবর
আজ থেকে সরাসরি মামলা
কবি সাংবাদিক মৃণাল চৌধুরী সৈকতের শোকাহত পরিবার পরিজনের প্রতি সমবেদনা জ্ঞাপন বিশিষ্ট জনের
কক্সবাজারে গহীন বনে ‘রহস্যময় ঘর’ ঘিরে চাঞ্চল্য
কিশোর গ্যাং সৃষ্টি মাদকেই
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
খালেদা জিয়ার সুস্থতা কামনায় গির্জায় বিশেষ প্রার্থনা

হেলাল উদ্দিন শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি :
- সর্বশেষ পরিমার্জন: ০৫:১৯:২৯ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫
- / ৩৮ বার পঠিত

গাজীপুরের শ্রীপুরে বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র দ্রুত রোগমুক্তি, সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় বিভিন্ন গির্জায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ ডিসেম্বর) সকালে পৌরসভার কেওয়াচলা ক্যাথলিক চার্চ ও কেওয়াচলা ব্যাপ্টিস্ট চার্চে এ প্রার্থনা অনুষ্ঠিত হয়।
প্রার্থনায় অংশ নেন ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন শ্রীপুর উপজেলা শাখার চেয়ারম্যান সাগর সাংমা, সাধারণ সম্পাদক সুব্রত মারাক শুভ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য ফ্রন্ট গাজীপুর জেলা শাখার আহ্বায়ক মানিক সাংমা প্রমুখ।
প্রার্থনায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র দ্রুত আরোগ্য কামনার পাশাপাশি দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি, শান্তি এবং ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার প্রত্যাশা ব্যক্ত করা হয়। আয়োজক ও অতিথিরা বলেন, সকল ধর্মের মানুষের মিলিত প্রয়াসই সমাজে সহমর্মিতা ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার পথ তৈরি করে। প্রার্থনা শেষে অংশগ্রহণকারীরা দেশ ও জাতির কল্যাণেও বিশেষ প্রার্থনা জানান।
আরও পড়ুন:




















