আতঙ্কে পরিবার
খুনিরা পরিবারের সবাইকে গুম-খুনের হুমকি দিচ্ছে

- সর্বশেষ পরিমার্জন: ০২:৪৯:০৯ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬
- / ৬১ বার পঠিত

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি: নোয়াখালীর চাটখিল পৌরসভার ৯নং ওয়ার্ড আবদুল হাসেম ব্যাপারী বাড়ীর জসিম উদ্দিনের স্ত্রীসহ তার পরিবারের সবাইকে গুম খুনের হুমকি দিচ্ছে তার ছেলের খুনিরা। এতে করে তারা আতঙ্কে দিনযাপন করছেন। গত শনিবার সন্ধ্যায় জসিম উদ্দিনের স্ত্রী শাহিন সুরমা চাটখিল প্রেসক্লাবে এসে উপস্থিত সাংবাদিকদের কাছে এ বিষয়ে বিস্তারিত বিবরণ জানান।
তিনি তার অভিযোগে বলেন, গত ২০১৫ সালের ৫ জুন তার ছেলে একরাম হোসেন স্মরণ কে মাদক ব্যবসায় রাজি না হওয়ায় একই বাড়ির সাকায়েত উল্যার ছেলে মনিরুজ্জামান বাবুল, হুক্কা মিয়ার ছেলে মোঃ মিলন, সুন্দরপুর ছমর উদ্দিন তফাদার বাড়ির রফিকুল ইসলামের ছেলে মোঃ সজিব, ইব্রাহিম মাষ্টারের ছেলে হুক্কা মিয়া ও সোনাইমুড়ী নদনার ইসমাইলের ছেলে তোফায়েলসহ ১৫ জন মিলে তার ছেলেকে মারধর করে হত্যা করে। সেই সময় তিনি আদালতে একটি মামলা দায়ের করেছেন বলে তিনি জানান। এ ব্যাপারে আদালতে মামলা চলমান রয়েছে। মামলার আসামীদের মধ্যে মনিরুজ্জামান বাবুলসহ অন্যান্য আসামীরা জসিম উদ্দিনের পরিবারকে গুম খুনের হুমকি দিয়ে যাচ্ছে। এতে করে তারা আতঙ্কে দিন কাটাচ্ছে।
এই ব্যাপারে তিনি তার পরিবারের নিরাপত্তার জন্য সাংবাদিকদের মাধ্যমে সংশ্লিষ্ট প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন।


















