ঢাকা, বাংলাদেশ। , মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
দুর্নীতিমুক্ত সমাজের ডাক

গণসংযোগে ভোটারদের পাশে এড: মিজানুর রহমান

আরিফ এস কে, গোপালগঞ্জ
  • সর্বশেষ পরিমার্জন: ০৬:১৩:৩৯ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬
  • / ৭৬ বার পঠিত

আরিফ এস কে, গোপালগঞ্জ: গোপালগঞ্জ–১ আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর পীর সাহেব চরমোনাই মনোনীত এমপি প্রার্থী এডভোকেট মিজানুর রহমান প্রায় প্রতিনিয়ত বিভিন্ন এলাকায় গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তিনি নির্বাচনী এলাকার গ্রাম, বাজার ও গুরুত্বপূর্ণ স্থানে সাধারণ ভোটারদের সঙ্গে মতবিনিময় করছেন।

গণসংযোগকালে এডভোকেট মিজানুর রহমান ভোটারদের উদ্দেশ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের আদর্শ, লক্ষ্য ও কর্মসূচি তুলে ধরেন। তিনি বলেন, দুর্নীতিমুক্ত, ন্যায়ভিত্তিক ও ইসলামী মূল্যবোধসম্পন্ন সমাজ গঠনের জন্য ইসলামী আন্দোলনের বিকল্প নেই। জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং সুশাসন নিশ্চিত করতেই তিনি নির্বাচনে অংশগ্রহণ করেছেন।
স্থানীয় জনগণ স্বতঃস্ফূর্তভাবে তার গণসংযোগে অংশ নিচ্ছেন এবং বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা তুলে ধরছেন। ভোটারদের অভিযোগ ও মতামত মনোযোগ দিয়ে শোনার পাশাপাশি তিনি এসব সমস্যা সমাধানে সংসদে কার্যকর ভূমিকা রাখার আশ্বাস দেন।
এলাকাবাসীর সঙ্গে সরাসরি যোগাযোগের ফলে তার প্রতি সাধারণ মানুষের আগ্রহ ও সমর্থন দিন দিন বৃদ্ধি পাচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় নেতাকর্মীরা। তারা আশা প্রকাশ করেন, আসন্ন নির্বাচনে গোপালগঞ্জ–১ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি ইতিবাচক ও শক্ত অবস্থান তৈরি করতে সক্ষম হবে।
গণসংযোগ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়ে এডভোকেট মিজানুর রহমান বলেন, জনগণের দোরগোড়ায় গিয়ে তাদের কথা শোনা এবং তাদের আস্থা অর্জন করাই তার মূল লক্ষ্য।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

দুর্নীতিমুক্ত সমাজের ডাক

গণসংযোগে ভোটারদের পাশে এড: মিজানুর রহমান

সর্বশেষ পরিমার্জন: ০৬:১৩:৩৯ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬