ঢাকা, বাংলাদেশ। , মঙ্গলবার, ০৫ মে ২০২৬
উখিয়া কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে শাহজাহান চৌধুরী

গাছ লাগিয়ে পরিবেশ রক্ষা করা প্রতিটি নাগরিকের দায়িত্ব

শ.ম.গফুর, কক্সবাজার
  • সর্বশেষ পরিমার্জন: ০৩:৫৬:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫
  • / ৪০ বার পঠিত

‘বৃক্ষরোপণ করে বাংলাদেশকে বাঁচান, নিজেকেও বাঁচান’এই স্লোগানকে সামনে রেখে প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় দেশব্যাপী বৃক্ষরোপণের আহ্বান জানিয়েছেন কক্সবাজার জেলা বিএনপির সভাপতি, সাবেক সাংসদ ও হুইপ শাহজাহান চৌধুরী। সোমবার  (১৮ আগষ্ট) সকালে উখিয়া কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে তিনি প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত মন্তব্য করে বলেন, পরিবেশ রক্ষা করা প্রতিটি মানুষের দায়িত্ব। সরকারি, বেসরকারি ও ব্যক্তিগত উদ্যোগে সবারই উচিত আঙিনায় এবং প্রতিটি প্রতিষ্ঠানে অন্তত একটি করে গাছ লাগানো। তিনি বলেন, বাংলাদেশকে টিকিয়ে রাখতে হলে বৃক্ষরোপণ অপরিহার্য। তাই আসুন, আমরা সবাই বৃক্ষরোপণ করি, দেশকে বাঁচাই, নিজেদেরও বাঁচাই।

শাহজাহান চৌধুরী আরও বলেন, উখিয়া কলেজে একটি আধুনিক ও সমৃদ্ধ লাইব্রেরি প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে, যেখানে শিক্ষার্থীরা উন্নত জ্ঞান অর্জনের সুযোগ পাবে। কর্মসূচিতে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহ আলম, অধ্যাপক সৈয়দ আকবর, নবী হোসেন, গিয়াস উদ্দিনসহ শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

উখিয়া কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে শাহজাহান চৌধুরী

গাছ লাগিয়ে পরিবেশ রক্ষা করা প্রতিটি নাগরিকের দায়িত্ব

সর্বশেষ পরিমার্জন: ০৩:৫৬:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫