ঢাকা, বাংলাদেশ।
,
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
তাজা খবর
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
গাজীপুরে ট্রাফিক ব্যবস্হাপনা ও অপরাধ নিয়ন্ত্রণে উঠান বৈঠক অনুষ্ঠিত

অরবিন্দ রায়
- সর্বশেষ পরিমার্জন: ০৬:২৫:৩০ অপরাহ্ন, শুক্রবার, ৯ মে ২০২৫
- / ৫৬ বার পঠিত

গাজীপুরের কোনাবাড়ীতে ট্রাফিক ব্যবস্হাপনা ও অপরাধ নিয়ন্ত্রণে সচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার কোনাবাড়ি থানার পুলিশ বক্সের সামনে উঠান বৈঠকে বক্তব্য রাখেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. নাজমুল করিম খান।
কমিশনার মো.নাজমুল করিম খান বলেন, মাদক, ছিনতাইকারী, চাঁদাবাজ ও অসামাজিক কার্যকলাপে নিয়োজিত ব্যক্তিদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেন। পুলিশের উপর জনগনের পূর্ন আস্হা ও বিশ্বাস ছাড়া ওই এলাকার অপরাধ নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা পালন করা কষ্টকর। পুলিশের উপর জনগনের আস্হা রাখা ও জনগণকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানানো হয়। ফুটপাতে হকার উচ্ছেদ ও মহাসড়কে ইজিবাইক নিয়ন্ত্রণে স্হানীয় জনগণের সহযোগিতা কামনা করেন।
সচেতনতামূলক উঠান বৈঠকের পর তিনি কোনাবাড়ি ট্রাফিক পুলিশ বক্সের উদ্বোধন করেন। এ সময় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ- কমিশনার মোহাম্মদ মহিউল ইসলাম সহ ডিএমপির উর্ধ্বতন কর্মকতাবৃন্দ, সাংবাদিকবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন:


















