ঢাকা, বাংলাদেশ।
,
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
তাজা খবর
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
গাজীপুর সাফারি পার্ক থেকে চুরি হওয়া লেমুর শ্যামবাজার থেকে উদ্ধার

হাছিবুল হাছান হাছিব
- সর্বশেষ পরিমার্জন: ০৩:৩৭:৩১ অপরাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫
- / ৫৮ বার পঠিত

গাজীপুর সাফারি পার্কের লামচিতা বেষ্টনী-১ এর নেট কেটে চুরি যাওয়া তিনটি আফ্রিকান প্রাণী রিংটেইল লেমুরের মধ্যে একটি রাজধানীর শ্যাবাজার থেকে উদ্ধার উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৯ এপ্রিল) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা দীপংকর বর।
জানা যায়, গত ২৩ মার্চ গাজীপুর সাফারি পার্কের লামচিতা বেষ্টনী-১ এর নেট কেটে দুইটি পুরুষ ও একটি স্ত্রী রিংটেইল লেমুর চুরির ঘটনা ঘটে। প্রাণীগুলো আন্তর্জাতিকভাবে বিপন্ন প্রজাতির। এ ঘটনায় ৭ এপ্রিল গাজীপুরের শ্রীপুর থানায় মামলা দায়ের করা হয়। এ ঘটনার পরপরই বিষয়টি অধিক গুরুত্বের সাথে বন ও পরিবেশ মন্ত্রণালয়ের অনুরোধে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক ঢাকা মেট্টোপলিটন পুলিশ চুরি হওয়া তিনটি রিংটেইল লেমুর উদ্ধারে কাজ শুরু করে।
এ বিষয়ে বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা দীপংকর বর জানান, বিভিন্ন তথ্য উপাত্তের সহযোগিতায় গত ১৮ এপ্রিল জামালপুর সদর উপজেলার ৯নং রানাগাছা ইউনিয়নের দড়িহামিপুর আকন্দ বাড়িতে অভিযান পরিচালনা করে। এসময় ঘটনার সাথে জড়িত দেলোয়ার হোসেন তওসীফকে আটক জিজ্ঞাসাবাদ করা হয়। তার দেওয়া তথ্য মোতাবেক ১৮ এপ্রিল রাত ১১টার দিকে রাজধানীর শ্যাবাজার মসজিদ সংলগ্ন এলাকায় একটি নির্জনস্থান থেকে খাঁচায় বন্দি অবস্থায় পুরুষ রিংটেইল লেমুর উদ্ধার করা হয়। পরবর্তীতে বিষয়টি বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটকে অবগত করে ঢাকা মেট্টোপলিটন পুলিশ। বাকি দুটি রিংটেইল লেমুর উদ্ধার ও আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।
আরও পড়ুন:


















