ঢাকা, বাংলাদেশ।
,
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
তাজা খবর
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
গুচ্ছ ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুত ইসলামী বিশ্ববিদ্যালয়

ওবাইদুল্লাহ আল মাহবুব, ইবি প্রতিনিধি
- সর্বশেষ পরিমার্জন: ০৬:০৭:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫
- / ৭৭ বার পঠিত

গুচ্ছভু্ক্ত (সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি) বিশ্ববিদ্যালয় সমূহের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা গ্রহণে প্রস্তুত কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় কেন্দ্র। এদিন দেশের ১৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে একযোগে অনুষ্ঠিত হবে ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা।
ক্যাম্পাস সূত্রে জানা যায়, ইসলামী বিশ্ববিদ্যালয়ে ‘সি’ ইউনিটে পরীক্ষায় অংশগ্রহণ করবে মোট ১৩১০ জন শিক্ষার্থী। পরীক্ষা অনুষ্ঠিত হবে বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবন এবং রবীন্দ্র-নজরুল কলা ভবনে। পরীক্ষার্থীরা সকাল ১০টা থেকে কেন্দ্রে প্রবেশ করতে পারবে বলেও জানা যায়। পুরো পরীক্ষার বিষয়াদি মনিটরিং করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ।
ভর্তি পরীক্ষা শৃঙ্খলা কমিটি জানান, ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে আয়োজনের লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। পরীক্ষার দিন সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় কাজ করবে প্রক্টরিয়াল বডির পাশাপাশি ৬ স্তরের নিরাপত্তা ও শৃঙ্খলা বাহিনী। এরমধ্যে থাকছেন বিএনসিসি ও রোভার স্কাউট সদস্য, আনসার সদস্য, পুলিশ ও ট্রাফিক পুলিশ, স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনাবাহিনী র্যাব ও ভ্রাম্যমাণ আদালত।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এবং ভর্তি পরীক্ষার শৃঙ্খলা রক্ষা কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. শাহীনুজ্জামান জানান, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সব ধরনের শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হবে। পাশাপাশি সার্বক্ষণিকভাবে ক্যাম্পাসে ম্যাজিস্ট্রেট এর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হবে। মেডিকেল টিম সহ অন্যান্য সেবামূলক টিম সার্বক্ষণিক মনিটরিং করবেন।
তিনি আরও বলেন, “পরীক্ষার্থীদের নিরাপত্তা ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে আমরা সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছি । আশা করছি কোনো ধরনের বিশৃঙ্খলা ছাড়াই শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা সম্পন্ন হবে।”
গুচ্ছ পদ্ধতির আওতায় ইসলামী বিশ্ববিদ্যালয় কেন্দ্রের এ পরীক্ষা ঘিরে ক্যাম্পাসে বিরাজ করছে বাড়তি নিরাপত্তা ও সতর্কতা।
আরও পড়ুন:























