ঢাকা, বাংলাদেশ।
,
শুক্রবার, ০৮ মে ২০২৬
তাজা খবর
কবি সাংবাদিক মৃণাল চৌধুরী সৈকতের শোকাহত পরিবার পরিজনের প্রতি সমবেদনা জ্ঞাপন বিশিষ্ট জনের
কক্সবাজারে গহীন বনে ‘রহস্যময় ঘর’ ঘিরে চাঞ্চল্য
কিশোর গ্যাং সৃষ্টি মাদকেই
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
গৃহহীন, দরিদ্র, অসুস্থ রোগী ও প্রতিবন্ধীদের পাশে “চেষ্টা”

ময়মনসিংহ ব্যুরো
- সর্বশেষ পরিমার্জন: ০৮:১৪:২০ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫
- / ১১৯ বার পঠিত

ময়মনসিংহ ব্যুরো: বিজয়ের মাস ডিসেম্বরকে সামনে রেখে মানবিক সহায়তার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলো সামাজিক ও মানবিক সংগঠন “চেষ্টা”। বুধবার, ১৭ই ডিসেম্বর, ময়মনসিংহ বিভাগের শেরপুর জেলার শেরপুর সদর থানাধীন দশকাহনিয়া ইউনিয়নের চরশেরপুর এলাকায় অসহায় গৃহহীন, দরিদ্র, অসুস্থ রোগী ও প্রতিবন্ধীদের পাশে দাঁড়িয়ে মানবতার হাত বাড়িয়ে দেয় সংগঠনটি।
ঢাকা থেকে আগত “চেষ্টা” সংগঠনের প্রেসিডেন্ট, সেক্রেটারি, নারী নেতৃত্ব ও সংগঠকবৃন্দ সকাল থেকে দিনভর স্থানীয় সাধারণ মানুষের সঙ্গে সময় কাটান, তাদের খোঁজখবর নেন এবং পুনর্বাসনের অঙ্গীকার ব্যক্ত করেন।
এ সময় মোছাঃ মিনা বেগম (স্বামী: মোঃ শাহ আলম) ও মোছাঃ ময়না বেগম (স্বামী: মৃত জুলহাস মিয়া) নামের চরম অসহায় দুই গৃহহীনদের জন্য ঘর নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। ভিত্তিপ্রস্তর স্থাপন করেন “চেষ্টা” সংগঠনের প্রেসিডেন্ট লায়লা নাজনীন হারুন, সঙ্গে ছিলেন সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
মানবিক সহায়তার অংশ হিসেবে বীর কন্যা বাশন্তীর ছেলে ও বীর কন্যা রেনুকার মেয়েকে স্বাবলম্বী করার লক্ষ্যে দুটি সেলাই মেশিন প্রদান করা হয়। দরিদ্র ও অসহায় দুই নারী মোছাম্মত ইয়াদা বানু এবং মোছাম্মত গোলেছা বেগমকে স্বনির্ভর করার জন্য দুটি গরু প্রদান করা হয়।
গ্রামের সর্বস্তরের মানুষের প্রত্যাশা পূরণে একটি মসজিদ ও মাদ্রাসার অবকাঠামো নির্মাণে সার্বিক সহযোগিতার আশ্বাস দেয় সংগঠনটি। পাশাপাশি দুইজন অসুস্থ ব্যক্তি ও চারজন প্রতিবন্ধীর চিকিৎসা ও সহায়তায় মানবিক সহায়তা প্রদান করা হয়।
এ সময় দশকাহনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম রেজা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, মসজিদের ইমাম, মুসল্লিগণ, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
এই প্রজেক্টে অংশগ্রহণ করেন লায়লা নাজনীন হারুন — প্রেসিডেন্ট, গুলসান নাসরীন চৌধুরী — সেক্রেটারি, কানিজ মাহমুদ — সাংগঠনিক সম্পাদক, সদস্য: দিলরুবা মাহমুদ, দিলারা আলম, সাহানাজ মান্নান, আইভী মামুন, ডা. লুসি রিফাত ও “চেষ্টা” সংগঠনের শুভাকাঙ্ক্ষী মিসেস লাকী ইয়াসমিন।
“চেষ্টা” সংগঠনকে কাছে পেয়ে চরশেরপুর এলাকার সাধারণ মানুষের মাঝে সৃষ্টি হয় ব্যাপক আনন্দ ও উচ্ছ্বাস। মানবিক এই উদ্যোগকে স্বাগত জানান স্থানীয় বাসিন্দারা। তাদের প্রত্যাশা, ভবিষ্যতেও এমন মানবিক কার্যক্রম অব্যাহত রাখবে “চেষ্টা” সংগঠন।
আরও পড়ুন:




















