ঢাকা, বাংলাদেশ।
,
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
তাজা খবর
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
গেরহাটে বাণিজ্য মেলা বন্ধের দাবিতে ব্যবসায়ী সমিতির বিক্ষোভ

এম.জাহিদ বাগেরহাট সদর প্রতিনিধি
- সর্বশেষ পরিমার্জন: ০৬:২৫:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ৯ মে ২০২৫
- / ৫১ বার পঠিত

বাগেরহাট শহরের পৌর পার্কে বাণিজ্য মেলা শুরুর আগেই স্থানীয় ব্যবসায়ী সমিতির নেতারা মেলা বন্ধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন। বৃহস্পতিবার সকালে বাগেরহাট প্রেসক্লাবের সামনে ঘন্টা ব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে স্থানীয় ব্যবসায়ীরা জানান , এই মেলার কারণে তাদের নিয়মিত ব্যবসায় ব্যাপক ক্ষতি হবে। মেলায় ভ্রাম্যমাণ বিক্রেতাদের আগমন ও সস্তা দামে পণ্য বিক্রির ফলে স্থায়ী দোকানগুলোর বিক্রয় হ্রাস পাবে বলে তারা আশঙ্কা প্রকাশ করেছেন।
ব্যবসায়ী সমিতির নেতারা আরো জানান, “প্রতি বছর এই মেলার কারণে আমাদের ব্যবসায়ীরা কোটি কোটি টাকা ক্ষতির মুখে পড়েন। কর্তৃপক্ষের উচিত স্থানীয় ব্যবসায়ীদের স্বার্থ বিবেচনা করে মেলা বন্ধ করা।”
স্থানীয় প্রশাসন ও জেলা প্রশাসকের কাছে ব্যবসায়ী নেতারা মেলা বন্ধের দাবি জানিয়েছেন। বিক্ষোভ শেষে বাগেরহাট জেলা প্রশাসক বরাবর স্মারকলি বি প্রদান করেন ব্যবসায়িক নেতারা।
আরও পড়ুন:


















