ঢাকা, বাংলাদেশ।
,
শুক্রবার, ০১ মে ২০২৬
তাজা খবর
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
গোপালগঞ্জে আওয়ামী সন্ত্রাসীদের হামলায় শামা ওবায়েদের উদ্বেগ

গাউছ-উর রহমান, মাদারীপুর প্রতিনিধি
- সর্বশেষ পরিমার্জন: ০৭:৪৭:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫
- / ৬৫ বার পঠিত

গোপালগঞ্জে আওয়ামী সন্ত্রাসীদের হামলায় উদ্বেগ প্রকাশ করেছেন রাজপথের অগ্নিকন্যা খ্যাত বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম। বৃহষ্পতিবার (১৭ জুলাই) শিবচর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ নাজমুল হুদা মিঠু চৌধুরীর ৯ম মৃত্যু বার্ষিক উপলক্ষে আয়োজিত দোয়া ও স্মরণ সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এই উদ্বেগ প্রকাশ করেন। গোপালগঞ্জে এনসিপি’র পূর্বঘোষিত ‘মার্চ টু গোপালগঞ্জ’ কর্মসূচিতে পতিত আওয়ামী ফ্যাসিস্ট সরকারের সন্ত্রাসীদের ন্যাক্কারজনক হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন এটাই স্বৈরাচার আওয়ামীলীগের প্রকৃত রূপ।
তিনি বলেন , জুলাই- আগষ্টের ছাত্র-জনতার গণআন্দোলনে পতিত আওয়ামী স্বৈরাচারী সরকার পতনের পর আবারো দুস্কৃতিকারিরা দেশ কে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির মাধ্যমে ফায়দা হাসিলের অপতৎপরতায় লিপ্ত হয়েছে। বুধাবার গোপালগঞ্জে এনসিপি’র পূর্ব ঘোষিত কর্মসূচির ওপর বর্বরোচিত হামলা, ককটেল বিস্ফোরণ, ইউএনওসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়িতে অগ্নিসংযোগ ও পুলিশ সদস্যদের আহত করার বর্বর ঘটনা সেই অপতৎপরতারই বহিঃপ্রকাশ।
গোপালগঞ্জে এনসিপি’র পূর্বঘোষিত কর্মসূচিতে হামলাকারী দুষ্কৃতিকারীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর আহবান জানান ও আহত পুলিশ সদস্যদের সুস্থতা কামনা করেন তিনি।
উক্ত দোয়া ও স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কৃষক দল কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মাদারীপুর জেলা বিএনপির সদস্য মোঃ শাজাহান মিয়া সম্রাট, মাদারীপুর জেলা বিএনপির সদস্য ও উক্ত দোয়া মাহফিলের সভাপতি নাদিরা মিঠু চৌধুরী, মাদারীপুর জেলা বিএনপির সদস্যসচিব জাহান্দার আলী জাহান, যুগ্ম আহবায়ক মোঃ মিজানুর রহমান মুরাদ, জেলা বিএনপির সদস্য ও কৃষক দল কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ শাজাহান মিয়া সম্রাট, জেলা বিএনপির সদস্য নাদিরা মিঠুসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা মরহুম নাজমুল হুদা মিঠু চৌধুরীর আত্মার মাগফিরাত কামনা করেন এবং গোপালগঞ্জে এনসিপি নেতৃবৃন্দের উপর হামলার ন্যায় বিচারের দাবি জানান।
আরও পড়ুন:




















