ঢাকা, বাংলাদেশ।
,
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
তাজা খবর
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
গ্রামীণ আবহ আর কারুপণ্যের সম্ভার নিয়ে চলছে বৈশাখী মেলা
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে মারা গেছেন
বরেণ্য গীতিকবি,সুরকার,লেখক ও সংগীত গুরু ইউনুস আলী মোল্লার
স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে মাদারীপুরে ৩০ শিক্ষার্থী অসুস্থ
গণধর্ষেণের শিকার ৬-বছরের শিশু ও ৯ম শ্রেণীর ছাত্রী: গ্রেফতার-১
গোবিন্দগঞ্জে যৌথ অভিযানে মাদক সহ দেশীয় অস্ত্র উদ্ধার

মোঃ জাফর ইকবাল রানা, গোবিন্দগঞ্জ (গাইবান্ধা)
- সর্বশেষ পরিমার্জন: ০৮:১৬:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫
- / ৭৩ বার পঠিত

গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিপুল পরিমাণ মাদকসহ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে যৌথ বাহিনী। সেই সাথে ঘটনার সাথে জড়িত একজন মাদক কারবারিকে আটক করা হয়েছে।
সোমবার (৭ এপ্রিল) রাত ১২টার দিকে উপজেলার কোচাশহর ইউনিয়নের দক্ষিণ শোলাগাড়ী গ্রামে বিশেষ অভিযান চালিয়ে মাদক ও দেশীয় অস্ত্রসহ তাকে আটক করা হয়। আটককৃত শামীম শেখ (৩২) উপজেলার কোচাশহর ইউনিয়নের দক্ষিণ শোলাগাড়ী গ্রামের বাসিন্দা আমিরুল ইসলামের ছেলে।এসময় ২২টি হাসুয়া, ৪টি ছুরি, ২টি রামদা, ৩টি ছোরা, ১৮ পিস বুপ্রিনরফিন ইঞ্জেকশন, ৬ পুরিয়া হেরোইন, ইয়াবা গুড়া ও ফয়েল পেপার, ৬টি মোবাইল ফোন ও ২টি সিসি ক্যামেরা উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম জানান, শামীম শেখ দীর্ঘদিন ধরে মাদকের কারবার করে আসছিল। এরই পরিপ্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। এঘটনায় থানায় অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
আরও পড়ুন:

















