ঢাকা, বাংলাদেশ || সোমবার, ১২ অক্টোবর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

গোবিন্দগঞ্জ জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন–২০২৬ এর উদ্বোধন

জাহাঙ্গীর আলম, গোবিন্দগঞ্জ:   গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌরসভায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন–২০২৬ এর উদ্বোধন করা হয়েছে।
রবিবার ২৮শে জুন সকালে পৌরসভার উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক সৈয়দা ইয়াসমিন সুলতানা।
এ সময় উপস্থিত ছিলেন পৌর নির্বাহী প্রকৌশলী ফয়জুল ইসলামসহ পৌরসভার বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী, স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবীরা।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা ইয়াসমিন সুলতানা বলেন, শিশুদের অপুষ্টি দূরীকরণ, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং সুস্থ-সবল প্রজন্ম গড়ে তুলতে ভিটামিন ‘এ’ ক্যাম্পেইনের গুরুত্ব অপরিসীম। তিনি অভিভাবকদের নির্ধারিত কেন্দ্রে নিয়ে গিয়ে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর আহ্বান জানান।
পৌরসভা সূত্রে জানা যায়, জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় গোবিন্দগঞ্জ পৌরসভার বিভিন্ন কেন্দ্রে ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের একটি নীল রঙের ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের একটি লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।
ক্যাম্পেইন সফল করতে পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডে স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবীদের মাধ্যমে ব্যাপক প্রচার-প্রচারণা চালানো হচ্ছে।
সংশ্লিষ্টরা সকল অভিভাবককে তাদের শিশুদের নির্ধারিত কেন্দ্রে নিয়ে এসে ভিটামিন ‘এ’ ক্যাপসুল গ্রহণ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।

Share this news as a Photo Card

11 October 2026

সৌদি আরবে কর্মক্ষেত্রে দুর্ঘটনায় কটিয়াদীর প্রবাসী ফয়সালের মৃত্যু

বিস্তারিত লিংক কমেন্টে |
nagorikbhabna.com
nagorikbhabna

গোবিন্দগঞ্জ জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন–২০২৬ এর উদ্বোধন

সর্বশেষ পরিমার্জন : ১০:২৯:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬