ঢাকা, বাংলাদেশ।
,
সোমবার, ২০ এপ্রিল ২০২৬
তাজা খবর
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
গ্রামীণ আবহ আর কারুপণ্যের সম্ভার নিয়ে চলছে বৈশাখী মেলা
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে মারা গেছেন
বরেণ্য গীতিকবি,সুরকার,লেখক ও সংগীত গুরু ইউনুস আলী মোল্লার
স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে মাদারীপুরে ৩০ শিক্ষার্থী অসুস্থ
গণধর্ষেণের শিকার ৬-বছরের শিশু ও ৯ম শ্রেণীর ছাত্রী: গ্রেফতার-১
জাল টাকার কারখানায় অভিযান, আটক-১
“গোমতী নদী ভাগ করে নয় উন্নয়নেই ভোট পাওয়া যায় : মঞ্জু মূন্সীর ঘোষণা”

এম.জে.এ মামুন:
- সর্বশেষ পরিমার্জন: ০৬:১১:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫
- / ৪০ বার পঠিত

‘গোমতী নদীর এপাড়–ওপাড় ভাগ করে ভোট পাওয়া যায় না; জনগণের কল্যাণে উন্নয়ন করতে হয়’— মন্তব্য করেছেন জাতীয় কমিটির সদস্য, কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক টানা চারবারের সংসদ সদস্য দানবীর আলহাজ্ব ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মূন্সী।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকাল ১০টায় দেবিদ্বার আলহাজ্ব জোবেদা খাতুন মহিলা বিশ্ববিদ্যালয় কলেজের উদ্যোগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল এবং ‘আলহাজ্ব মাজেদা আহসান মূন্সী ছাত্রী নিবাস’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। “নতুন ভবন নয়, প্রয়োজন যোগ্য শিক্ষক ও মনোযোগী শিক্ষার্থী”
ছাত্রীদের উদ্দেশে মঞ্জু মূন্সী বলেন, ‘আমার মেয়ে নেই— তোমরাই আমার মেয়ে। ভালো ভবন মানেই গুণগত শিক্ষা নয়; এর জন্য প্রয়োজন দক্ষ শিক্ষক, অধ্যয়ন আর মনোযোগ। তোমরাই আগামী দিনের বাংলাদেশ গড়বে।’
তিনি জানান, শিক্ষার প্রসারে দেবিদ্বারে তিনি দুইটি বালিকা বিদ্যালয়, একটি আদর্শ মহাবিদ্যালয় এবং একটি মহিলা বিশ্ববিদ্যালয় কলেজ প্রতিষ্ঠা করেছেন।
“জনগণের কষ্ট লাঘবেই আমার উন্নয়ন কাজ” গোমতী নদীর এপাড়–ওপাড়ের উন্নয়ন কার্যক্রম তুলে ধরে তিনি বলেন, ‘একসময় ওপাড়ের মানুষ খেয়া নৌকায় পারাপার হতো। খেয়া বন্ধ হলে ঝুঁকি নিয়ে নদী পার হতে হতো; জরুরি রোগীদেরও চিকিৎসা দেওয়া যেত না। মানুষের কষ্ট লাঘবে মাত্র ১০ কিলোমিটারের মধ্যে চারটি সেতু নির্মাণ করেছি।’
তার দাবি, এসব উন্নয়ন দেখেই জনগণ ধানের শীষে ভোট দিয়ে তাকে চারবার এমপি নির্বাচিত করেছে। আগামীতে সুযোগ পেলে বাকি অসমাপ্ত উন্নয়নকাজ সমাপ্ত করার অঙ্গীকার করেন তিনি।
অনুষ্ঠানে আরও যারা ছিলেন
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি রেজওয়ানুল আহসান মূন্সী। সঞ্চালনা করেন প্রভাষক মো. ইসমাইল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— মাজেদা আহসান মূন্সী, সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া বেগম, ভারপ্রাপ্ত অধ্যক্ষ রহিম বক্স চিশতী, কুমিল্লা বারের সেক্রেটারি এডভোকেট খন্দকার মিজানুর রহমান, সাবেক অধ্যক্ষ কামরুজ্জামান ভূঁইয়া, আনোয়ার হোসেন ভূলু পাঠান, মো. শাহজাহান মোল্লা, মো. শাজাহান উদ্দিন সাজু চেয়ারম্যান, প্রভাষক লায়লা চৌধুরী, নোয়াব সরকার, কাজী রফিকুল ইসলাম প্রমুখ।
মিলাদ ও দোয়া পরিচালনা করেন সহযোগী অধ্যাপক আ.স.ম মাহফুজুর রহমান। আসন্ন নির্বাচনে নদীর দুই পাড়ে প্রতিদ্বন্দ্বিতা।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গোমতী নদীর পূর্বপাড়ে একক প্রার্থী হিসেবে লড়ছেন ‘জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’ মনোনীত দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। পশ্চিম পাড়ে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন বিএনপি প্রার্থী ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মূন্সী, জামায়াতে ইসলামীর মো. সাইফুল ইসলামসহ অন্তত ছয়জন প্রার্থী।
আরও পড়ুন:



















