ঢাকা, বাংলাদেশ।
,
শনিবার, ০৯ মে ২০২৬
তাজা খবর
কবি সাংবাদিক মৃণাল চৌধুরী সৈকতের শোকাহত পরিবার পরিজনের প্রতি সমবেদনা জ্ঞাপন বিশিষ্ট জনের
কক্সবাজারে গহীন বনে ‘রহস্যময় ঘর’ ঘিরে চাঞ্চল্য
কিশোর গ্যাং সৃষ্টি মাদকেই
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
গোয়ালন্দে ওয়েটস্কেলে অনিয়মের অভিযোগ

রাজু আহমেদ, রাজবাড়ী
- সর্বশেষ পরিমার্জন: ০৫:০২:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫
- / ৫৯ বার পঠিত

রাজু আহমেদ, রাজবাড়ী: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় সড়ক পরিবহন আইন অমান্য করে নিয়মিত অতিরিক্ত মালামাল বোঝাই পণ্যবাহী ট্রাক চলাচলের অভিযোগ উঠেছে। উপজেলার চত্বর মাঠ প্রাঙ্গণে অবস্থিত ওজন নির্ধারণ কেন্দ্র (ওয়েটস্কেল) দিয়ে প্রতিনিয়ত ২২ টনের বেশি, প্রায় ৩০ থেকে ৩৪ টন পর্যন্ত বোঝাই পণ্যবাহী ট্রাক টাকার বিনিময়ে দালালদের মাধ্যমে পার হওয়ার সুযোগ পাচ্ছে বলে
অভিযোগ উঠেছে। এ বিষয়ে, গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ প্রদান করেন স্থানীয়রা।
অভিযোগে তারা উল্লেখ করেন, অতিরিক্ত লোডের এসব ট্রাকে অবৈধ পণ্য পরিবহনসহ সরকার নির্ধারিত নিয়ম অমান্য করা হচ্ছে। বিষয়টি দেখভালের দায়িত্বে থাকা সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী এবং হাইওয়ে পুলিশের সহযোগিতায় এসব ট্রাক স্বাভাবিকভাবে চলাচল করছে।
অভিযোগকারীরা দাবি করেন, পূর্বের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নিয়মিতভাবে অতিরিক্ত মালামাল বোঝাই গাড়িগুলোকে জরিমানাসহ আইনগত ব্যবস্থা নিলেও বর্তমানে তা কার্যকর নেই। ফলে প্রতিনিয়ত অতিরিক্ত ওজনের গাড়ি চলাচলের কারণে সড়কের মারাত্মক খানাখন্দের সৃষ্টি হচ্ছে। এবং দুর্ঘটনার ঝুঁকি বেড়েই চলছে।
স্থানীয়রা জানান, “ওয়েট স্কেলের দায়িত্বশীলদের ম্যানেজ করেই অতিরিক্ত লোডের গাড়িগুলো প্রবেশ করছে। এতে বড় ধরনের রাজস্ব হারাচ্ছে সরকার আর লাভবান হচ্ছে কিছু দালালেরা।হাই লোড পণ্য বাহির ট্রাকের দীর্ঘ সারির কারণে মহাসড়কে দেখা দিচ্ছে জ্যাম যার ফলে এই অঞ্চলের সাধারণ মানুষের চলাফেরায় পড়তে হচ্ছে চরম ভোগান্তিতে।
স্থানীয়রা অভিযোগ পত্রে গণস্বাক্ষর করেন,আবু সাঈদ ফকির, সুমন প্রামাণিক, শাহীন কমিশনার, মোঃ রিয়াজ, মোঃ শাহিন, মোহাম্মদ জাহিদ, মোহাম্মদ ইয়াকুব, শহিদুল, রায়হান শেখ, চুন্নু, হিমেল ও সুজনসহ আরো অনেকে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার সাথী দাস বলেন, সংশ্লিষ্টরা অভিযোগ জানিয়েছে অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ বিষয়ে আহলাদীপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মিজানুর রহমান বলেন, “জনবল সংকটের কারণে ওই ওজন স্কেলে আমাদের নিয়মিত পুলিশ সদস্য মোতায়েন থাকে না। এই সুযোগে কিছু অসাধু ব্যক্তি অনিয়মের পথ বেছে নিতে পারে। তবে খুব শিগগিরই জনবল ঘাটতি পূরণ হলে সেখানে আবার পুলিশ ডিউটি নিশ্চিত করা হবে। আশা করি এতে এ ধরনের সমস্যা সমাধান হয়ে যাবে।




















