ঢাকা, বাংলাদেশ।
,
মঙ্গলবার, ১২ মে ২০২৬
তাজা খবর
আজ থেকে সরাসরি মামলা
কবি সাংবাদিক মৃণাল চৌধুরী সৈকতের শোকাহত পরিবার পরিজনের প্রতি সমবেদনা জ্ঞাপন বিশিষ্ট জনের
কক্সবাজারে গহীন বনে ‘রহস্যময় ঘর’ ঘিরে চাঞ্চল্য
কিশোর গ্যাং সৃষ্টি মাদকেই
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
গোয়ালন্দে ৩২ শতক জমির ধান গাছ কেটে দিল দুর্বৃত্তরা

রাজু আহমেদ, রাজবাড়ী :
- সর্বশেষ পরিমার্জন: ০৭:৩১:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫
- / ৫৪ বার পঠিত

গোয়ালন্দ উপজেলার ছোট ভাগলা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের টেংরা পাড়া এলাকায় রাতের আঁধারে কৃষকের ৩২ শতক জমিতে ধান গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় প্রায় পঞ্চাশ হাজার টাকার মত ক্ষতির আশঙ্কা করেছেন ভুক্তভোগী।
এ বিষয়, স্থানীয়রা জানায়, গোয়ালন্দ উপজেলার ছোট ভাগলা ইউনিয়নের টেংরা পাড়া গ্রামের ইসলাম আলী ৩২ শতক জমিতে ধানের আবাদ করেছেন।
গত এক সপ্তাহ জমি পরিচর্যা করার পর এখন ধানের ভালো ফলন শুরু হয়েছে। কিন্তু দুর্বৃত্তরা ৩২ শতক জমির ধান গাছের গোড়া কেটে দিয়েছে।
এতে আমরাও ভয়ে আছি, কবে জানি আমাদের জমির ফলন্ত গাছগুলো এভাবে কেটে দেয় দুর্বৃত্তরা।
ক্ষতিগ্রস্ত শহিদুল ইসলাম, হামিদ আলী,বলেন সকালে জমিতে পরিচর্যা করতে আসার পর দেখতে পাই আমার জমির ধানে গাছের
গোড়া কাটা। রাতের আঁধারে কে বা কাহারা তার সব ধান গাছগুলো কেটে ফেলে। তিনি আরো বলেন আমাদের পাশের এক বাড়ির শরিকের সাথে জাগা জমি সংক্রান্ত দীর্ঘদিন ধরে ঝামেলা চলছিল আমি কোর্টে মামলা করেছিলাম কোর্ট আমাদের পক্ষে রায় দিয়েছে। তবে আমাদের পরিবারের শুধু একমাত্র আমার মা ছাড়া বাড়িতে আর কেউ থাকে না আমরা সবাই জীবিকা নির্বাহ তাগিদে বাইরে কাজ করি। অনেক সময় আমার মাকে হুমকি ধামকি দেওয়া হত তাই আমরা সন্দেহ করছি উনি এই কাজ করতে পারেন।
এ বিষয়, জেলা কৃষি অফিসার রাজিব খান, জানান, ধান গাছগুলো কেটে ফেলার খবর পেয়েছি। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত শহিদুল ইসলামকে উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ দিতে বলেছি।এ বিষয়, গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, এ ঘটনায় অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন:


















