ঢাকা, বাংলাদেশ।
,
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
তাজা খবর
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
গোয়ালন্দ হামে আক্রান্ত হয়ে এক শিশুর মৃত্যু

রাজু আহমেদ, রাজবাড়ী
- সর্বশেষ পরিমার্জন: ১০:৫৬:১৬ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
- / ১৫ বার পঠিত

রাজু আহমেদ, রাজবাড়ী: শুক্রবার (২৪ এপ্রিল) দুপুর ১টা ৪৫ মিনিটে ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত মা ও শিশু বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মৃত শিশুটি গোয়ালন্দ উপজেলার ১ নম্বর ওয়ার্ডের শাহজাহান মেম্বার পাড়ার উজ্জল ফকিরের কন্যা।
পরিবার সূত্রে জানা যায়, প্রায় এক মাস আগে শিশুটির শরীরে হামের উপসর্গ দেখা দেয়। প্রথমে তাকে গোয়ালন্দ ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পরবর্তীতে তাকে ফরিদপুর সদর হাসপাতাল ও একটি বেসরকারি চিকিৎসা কেন্দ্রে চিকিৎসা দেওয়া হয়।
কিন্তু অবস্থার আরও অবনতি হলে গত ১৩ এপ্রিল রাতে তাকে ঢাকার আগারগাঁওয়ের মা ও শিশু বিশেষায়িত হাসপাতালে ভর্তি করা হয়।
সেখানে টানা চিকিৎসাধীন থাকার পর শুক্রবার দুপুরে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে মৃত ঘোষণা করে।
সন্ধ্যা ৬টার দিকে মরদেহ গোয়ালন্দে নিজ বাড়িতে আনা হয় এবং রাত ৮টা ৩০ মিনিটে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের মধ্যে হামের মতো সংক্রামক রোগ প্রতিরোধে সচেতনতা বাড়ানোর দাবি উঠেছে।
বিশেষজ্ঞরা বলছেন, সময়মতো টিকাদান ও দ্রুত চিকিৎসা গ্রহণই হামের মতো প্রাণঘাতী রোগ থেকে শিশুদের সুরক্ষার সবচেয়ে কার্যকর উপায়।


















