ঢাকা, বাংলাদেশ।
,
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
তাজা খবর
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
গৌরীপুরে ভাই-ভাতিজার হামলায় বৃদ্ধার মৃত্যু

হলি সিয়াম শ্রাবণ, গৌরীপুর (ময়মনসিংহ)
- সর্বশেষ পরিমার্জন: ০৩:৩৪:৩২ অপরাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫
- / ৬০ বার পঠিত

ময়মনসিংহের গৌরীপুরে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে শনিবার (১৯ এপ্রিল/২৫) ভাই-ভাতিজাদের হামলায় আবেদ আলী খা (৭০) এর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। তিনি উপজেলার ২নং গৌরীপুর ইউনিয়নের হিম্মতনগর গ্রামের মৃত ছমির খানের পুত্র।
হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেন গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মির্জা মাযহারুল আনোয়ার। তিনি বলেন, এ হত্যাকাণ্ডের ঘটনায় একজনকে আটক করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মচিমহায় প্রেরণ করা হচ্ছে। এখন পর্যন্ত অভিযোগ পাওয়া যায়নি।
উপজেলার হিম্মতনগর গ্রামের নিহত আবেদ আলী খানের স্ত্রী খোদেজা আক্তার জানান, তার স্বামী ওর ভাই ছাবেদ আলী ছাবুর নিকট থেকে সাড়ে ২২শতাংশ জমি ক্রয় করেন। সেই জমি নিয়ে বিরোধের ঘটনায় শনিবার দুপুরে হামলা চালায়। আমরা দু’জন নিজ ঘরে আটকে ছিলাম। আমার স্বামী প্রথমে পাশের বাড়িতে পরে দৌড়ে পাশের গ্রামে আশ্রয় নেয়ার চেষ্টা করে। কিন্তু ওরা হামলা করে তাকে হত্যা করেছে।
গৌরীপুর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ডা. হারুন অর রশিদ জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই তিনি মারা গেছেন। তার শরীরে বড় ধরণের আঘাতে কোনো চিহ্ন পাওয়া যায়নি। শুধু বামহাতে একটি কাটা ও ঘাড়ে আচড়ের দাগ রয়েছে।
এ প্রসঙ্গে গৌরীপুর থানার সাব-ইন্সপেক্টর মো. সাইফুল ইসলাম বলেন, পুলিশের জরুরী নাম্বারে কল পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই। সেখানে দু’পক্ষ ছাড়াও গ্রামবাসীর সাথে কথা হয়। হামলার শিকার আলাল উদ্দিনের বাড়িতেও আমরা গিয়েছি। তখন ছাবেদ আলী ভয়ে পালিয়ে গেছে শুনেছি। আমিরুল ইসলাম মারাত্মকভাবে আহত থাকায় তার চিকিৎসার কথা বলেছি।
পালান্দার গ্রামের সাহাব আলীর পুত্র সীমান্ত রায়হান সিজান জানায়, ছাবেদ আলী রাস্তায় পড়ে ছটফট করছিলো। লোকজন উদ্ধার করে মাথায় পানি দেয়। এরপরে তারা হাসপাতালে পাঠায়। উনার বাড়ি থেকে প্রায় দুই কিলোমিটার দূরে তাকে পাওয়া যায়। হিম্মতনগর গ্রামের আব্দুর রাশিদের পুত্র আল আমিন জানায়, ছাবেদ আলীর ওপরে ২/৩মাস পূর্বে গৌরীপুর বাজারে হামলা হলে তিনি দৌড়ে বড় মসজিদে আশ্রয় নেন। তখনও তার পাঞ্জাবী ছিঁড়ে ফেলা হয়েছিলো।
আরও পড়ুন:



















