ঢাকা, বাংলাদেশ।
,
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
তাজা খবর
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
গ্রামীণ আবহ আর কারুপণ্যের সম্ভার নিয়ে চলছে বৈশাখী মেলা
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে মারা গেছেন
বরেণ্য গীতিকবি,সুরকার,লেখক ও সংগীত গুরু ইউনুস আলী মোল্লার
স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে মাদারীপুরে ৩০ শিক্ষার্থী অসুস্থ
গণধর্ষেণের শিকার ৬-বছরের শিশু ও ৯ম শ্রেণীর ছাত্রী: গ্রেফতার-১
ঘাটাইলে মাহমুদুর রহমানের বিরুদ্ধে মামলা: বরগুনায় মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি

মোঃ মাসুম বিল্লাহ, (বরগুনা)
- সর্বশেষ পরিমার্জন: ০৫:৩৭:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫
- / ৭০ বার পঠিত

দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক, বিশিষ্ট সাংবাদিক মাহমুদুর রহমানের বিরুদ্ধে দায়ের করা মামলার প্রতিবাদে বরগুনায় অনুষ্ঠিত হয়েছে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি।
বুধবার (২৪ এপ্রিল) সকাল ১১টা ৩০ মিনিটে বরগুনা পৌর মার্কেট চত্বরে এ কর্মসূচির আয়োজন করে ‘আমার দেশ পাঠকমেলা, বরগুনা জেলা শাখা’। কর্মসূচিতে বরগুনায় কর্মরত সাংবাদিকরা ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।মানববন্ধনে বক্তারা বলেন, মাহমুদুর রহমান একজন সাহসী ও আপসহীন সাংবাদিক, যিনি বরাবরই ক্ষমতাসীনদের দুর্নীতি, অনিয়ম এবং সাম্রাজ্যবাদী চাপের বিরুদ্ধে সোচ্চার থেকেছেন। তার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা করা হয়েছে বলেই তারা মনে করেন।বক্তারা আরও বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের সময় মেঘনা গ্রুপের বিরুদ্ধে বিদেশে হাজার হাজার কোটি টাকা পাচারের যে অভিযোগ ছিল তা আমার দেশ পত্রিকায় উঠে আসে। এসব প্রতিবেদন প্রকাশের পরই মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামাল রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে এবং ভারতের কূটনৈতিক প্রভাবকে কাজে লাগিয়ে মাহমুদুর রহমানের বিরুদ্ধে মামলা দায়ের করেন।প্রতিবাদকারীরা বলেন, এই মামলা শুধু একজন সাংবাদিকের বিরুদ্ধে নয়, বরং এটি মত প্রকাশের স্বাধীনতার বিরুদ্ধে সরাসরি আঘাত। তারা অবিলম্বে এই হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবি জানান।উল্লেখ্য, মাহমুদুর রহমান দীর্ঘদিন ধরে বাংলাদেশের গণমাধ্যমে সাহসী লেখনী ও সম্পাদকীয় দৃষ্টিভঙ্গির জন্য পরিচিত। নানা সময়ে তিনি রাজনৈতিক নিপীড়নের শিকার হয়েছেন।
আরও পড়ুন:

















