ঢাকা, বাংলাদেশ। , শনিবার, ০৯ মে ২০২৬

ঘুমধুম সীমান্তে চার কোটি টাকার ইয়াবা উদ্ধার, সিএনজি ও রোহিঙ্গা আটক

কক্সবাজার প্রতিনিধি :
  • সর্বশেষ পরিমার্জন: ০৪:৫১:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
  • / ৩৩ বার পঠিত
কক্সবাজারস্থ ৩৪ বিজিবি’র বিশেষ মাদকবিরোধী অভিযানে ১ লাখ ৩০ হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার এবং একটি সিএনজি আটক করা হয়েছে। এ সময় মাদক পাচারে জড়িত এক রোহিঙ্গা যুবককে আটক করা হয়।বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার ব্যাটালিয়ন’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম, পিএসসি।মঙ্গলবার (২৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রেজুআমতলী বিওপি’র বিশেষ টহলদল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, কুতুপালং এলাকা থেকে সিএনজিযোগে ইয়াবার বড় চালান কক্সবাজারের দিকে যাচ্ছিল। এ খবর পেয়ে টহলদল উখিয়া থেকে কক্সবাজারগামী সিএনজিটিকে ধাওয়া করে হিজলিয়া এলাকায় আটক করেন।পরে তল্লাশিতে চালকের সামনের বক্স ও সিটের নিচে অভিনব কায়দায় লুকানো ১ লাখ ৩০ হাজার পিস বার্মিজ ইয়াবা পান।এতে ইয়াবা পাচারে ব্যবহ্নত সিএনজি এবং একটি অ্যান্ড্রয়েড মোবাইল উদ্ধার করা হয়।আটক যুবক উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মৃত মীর আহমদের ছেলে আব্দুল্লাহ (২৪)।৩৪ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম বলেন, আটককৃত আসামিকে উদ্ধারকৃত ইয়াবা ও মালামালসহ নিয়মিত মামলা দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

ঘুমধুম সীমান্তে চার কোটি টাকার ইয়াবা উদ্ধার, সিএনজি ও রোহিঙ্গা আটক

সর্বশেষ পরিমার্জন: ০৪:৫১:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫