ঢাকা, বাংলাদেশ।
,
শনিবার, ০৯ মে ২০২৬
তাজা খবর
আজ থেকে সরাসরি মামলা
কবি সাংবাদিক মৃণাল চৌধুরী সৈকতের শোকাহত পরিবার পরিজনের প্রতি সমবেদনা জ্ঞাপন বিশিষ্ট জনের
কক্সবাজারে গহীন বনে ‘রহস্যময় ঘর’ ঘিরে চাঞ্চল্য
কিশোর গ্যাং সৃষ্টি মাদকেই
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ঘুমধুম সীমান্তে মাটি খুঁড়ে পেলো ৫০ হাজার পিস ইয়াবা

কক্সবাজার প্রতিনিধি :
- সর্বশেষ পরিমার্জন: ০৫:০৭:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫
- / ৪৪ বার পঠিত

কক্সবাজার ৩৪ ব্যাটালিয়নের আওতাধীন ঘুমধুম সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম।তিনি জানান,গোপন সংবাদের ভিত্তিতে ঘুমধুম বিওপির একটি বিশেষ আভিযানিক টহল দল জানতে পারে যে সীমান্ত পিলার-৩২ থেকে আনুমানিক ৮০০ মিটার বাংলাদেশের ভেতরে ঘুমধুম মধ্যমপাড়া এলাকায় ইয়াবার একটি বড় চালান মাটির নিচে লুকানো রয়েছে। এরপর মধ্যরাতে ওই স্থানে অভিযান চালিয়ে ইয়াবাগুলো উদ্ধার করে বিজিবি।তিনি আরও জানান, ঘুমধুম মধ্যমপাড়ার বাসিন্দা জনৈক এনামের বাড়ির বারান্দায় মাটিতে পুঁতে রাখা ছিলো ইয়াবাগুলো, পরে মাটি খুঁড়ে বিজিবি সদস্যরা এগুলো উদ্ধার করে। তবে এসময় কাউকে আটক করা যায়নি।উদ্ধারকৃত ইয়াবার বিষয়ে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানায় বিজিবি।
আরও পড়ুন:
কক্সবাজার প্রতিনিধি





















