ঢাকা, বাংলাদেশ।
,
শুক্রবার, ০১ মে ২০২৬
তাজা খবর
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
চলতি অর্থবছরে প্রায় ৭২০ কোটি টাকার বাজেটের প্রস্তাব পেশ করল কেসিসি!

বিপ্লব সাহা, খুলনা ব্যুরো:
- সর্বশেষ পরিমার্জন: ০৫:৩২:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫
- / ৪৯ বার পঠিত

কনজারভেন্সি বিভাগ, ড্রেনেজ ব্যবস্থা উন্নয়ন, স্বাস্থ্য বিভাগ ও নতুন কোনো করারোপ না করা সহ বেশ কিছু প্রকল্পের ওপর অতি গুরুত্ব দিয়ে ৭১৯ কোটি ৫০ লাখ ৩৬ হাজার টাকার বাজেটের প্রস্তাব ঘোষণার লক্ষ্যে ১১ সেপ্টেম্বর বৃহস্পতিবার সিটি কর্পোরেশনের শহীদ আলতাফ মিলনায়তনে চলতি অর্থ বছরের বাজেট ঘোষণা করেন প্রশাসক ও বিভাগীয় সরকার মোঃ ফিরোজ সরকার।
এ সময় তিনি গণমাধ্যম কর্মী ও বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে বলেন অন্যান্য বছরের ন্যায় এবারও কেসিসির বাজেটে নতুন কোন করারোপ করা হয়নি। চলতি অর্থবছরে ৭১৯ কোটি ৫০ লাখ ৩৬ হাজার টাকার বাজেটের প্রস্তাব করা হয়েছে। এর মধ্যেই অধিকাংশ অর্থ দাতা সংস্থার উপর নির্ভরশীল। গত অর্থ বছরের সংশোধিত বাজেট দাঁড়িয়েছে ৬শ’ ১৮ কোটি টাকা। লক্ষ্যমাত্রা ছিল ৯৮১ কোটি ৯৯ লাখ টাকা। গত চার বছরে নতুন কোনো প্রকল্প না থাকা আর পুরাতন প্রকল্পগুলোও চলতি বছর শেষ হওয়ার পথে থাকায় এবার বাজেটের আকার ছোট। এক বছরের ব্যবধানে বাজেটে উন্নয়ন বরাদ্দ কমেছে প্রায় ২৬০ কোটি টাকা। তবে নতুন করে বড় একটি প্রকল্প অনুমোদনের অপেক্ষায় রয়েছে। কেসিসি তিনটি বিভাগকে গুরুত্ব দিয়ে এবার প্রস্তাবিত বাজেট তৈরি করেছে। তবে উল্লেখিত বিভাগ গুলোর যেগুলো রয়েছে তা হচ্ছে -কনজারভেন্সি বিভাগ, ড্রেনেজ ব্যবস্থা উন্নয়ন ও স্বাস্থ্য বিভাগ উল্লেখিত বিভাগ গুলো সারা বছর সমস্যার লেগেই থাকে ফলে এ প্রকল্প গুলোর দিকে অধিক গুরুত্ব দেওয়া হয়েছে, তাছাড়া মহানগরীর গুরুত্বপূর্ণ, ক্ষতিগ্রস্ত রাস্তা মেরামত ও উন্নয়ন এবং ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন নামে প্রকল্প দুটি ২০১৮ সালের সেপ্টেম্বরে অনুমোদন হয়। প্রায় ১ হাজার ৪৩৬ কোটি টাকা ব্যয়ে বাস্তবায়িত হচ্ছে এই দু’ প্রকল্প। এর মধ্যে সড়ক মেরামতের প্রকল্পটি গত অর্থবছরে শেষ হয়েছে। ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন প্রকল্পটি শেষ হচ্ছে চলতি অর্থবছরে। ২০২১ সালে অনুমোদন হওয়া কেসিসির বর্জ্য ব্যবস্থার উন্নয়ন প্রকল্পও চলতি অর্থবছরে শেষ হচ্ছে। কেসিসির হিসাব শাখা সূত্রে প্রকাশ, কর্পোরেশনের নিজস্ব আয় দিয়ে কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা এবং দৈনন্দিন কার্যক্রম পরিচালিত হয়। উন্নয়ন কাজের পুরোটাই আসে প্রকল্পের অনুকূলে সরকারি বরাদ্দ এবং দাতা সংস্থার অনুদান থেকে। ফলে নতুন কোনো প্রকল্প অনুমোদন না হলে উন্নয়ন কাজে বরাদ্দ পাওয়া যাবে না। সরকারি প্রকল্প কমে যাওয়ায় অর্থ বরাদ্দও কমছে। এ জন্য বাজেটের আকার ছোট হচ্ছে। চলতি বছরের বাজেট হবে বাস্তবভিত্তিক। বাজেট ঘোষণাকালে চব্বিশের শহীদ শেখ মোঃ সাকিব রায়হানের পিতা শেখ আজিজুর রহমান ও মাতা নুরুন্নাহার বেগম, সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা মোঃ মনিরুজ্জামান মনি, প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শরীফ আসিফ রহমান, বাজেট অফিসার মোঃ মনিরুজ্জামান, চীফ প্লানিং অফিসার (চলতি দায়িত্বে) আবির উল জব্বার, প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, বাজেট কাম অ্যাকাউন্ট অফিসার মোঃ মনিরুজ্জামান, প্রধান রাজস্ব অফিসার রহিমা সুলতানা বুশরা, নগর বিএনপির সভাপতি শফিকুল আলম মনা, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম তুহিন, নগর জামায়াতের সাধারণ সম্পাদক এড. জাহাঙ্গীর হোসেন হেলাল, নায়েবে আমির মোঃ নজিবুর রহমান সরদার, বৃহত্তর উন্নয়ন সমন্বয় সংগ্রাম কমিটির সভাপতি, শেখ আশরাফ উজ জামান, নারী নেত্রী বেগম রেহেনা আক্তার, জলাই যোদ্ধা সাজিদুল ইসলাম বাপ্পি, জুলাই যোদ্ধা মাহাদী হাসান সীন এবং দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলরগণ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন:






















