ঢাকা, বাংলাদেশ।
,
বুধবার, ২২ এপ্রিল ২০২৬
তাজা খবর
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
গ্রামীণ আবহ আর কারুপণ্যের সম্ভার নিয়ে চলছে বৈশাখী মেলা
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে মারা গেছেন
বরেণ্য গীতিকবি,সুরকার,লেখক ও সংগীত গুরু ইউনুস আলী মোল্লার
চারঘাটে অভিযান: পদ্মার তীর থেকে ওয়ান শুটার গান ও গুলি উদ্ধার

অপু দাস, স্টাফ রিপোর্টার, রাজশাহী
- সর্বশেষ পরিমার্জন: ১০:১৬:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬
- / ২৭ বার পঠিত

অপু দাস, স্টাফ রিপোর্টার, রাজশাহী: রাজশাহীর চারঘাট থানার রাওথা গ্রাম এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি ওয়ান শুটার গান ও গুলি উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৫) রাজশাহী।
র্যাব জানায়, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে এবং অপরাধ দমনে তারা ধারাবাহিকভাবে বিভিন্ন অভিযান পরিচালনা করে আসছে। জঙ্গিবাদ, অবৈধ অস্ত্র, সন্ত্রাস, সংঘবদ্ধ অপরাধ, ছিনতাই, অপহরণ, ধর্ষণ এবং মাদকবিরোধী কার্যক্রমে র্যাবের তৎপরতা অব্যাহত রয়েছে।
এরই অংশ হিসেবে ২১ এপ্রিল ২০২৬ রাত প্রায় ১১টা ৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫, রাজশাহীর সদর কোম্পানির একটি অপারেশন দল চারঘাট থানার রাওথা গ্রামে অভিযান চালায়। অভিযানে আশরাফ মিয়ার বাড়ির পশ্চিম পাশে পদ্মা নদীর ঘাটসংলগ্ন ঝোপঝাড় এলাকায় তল্লাশি চালিয়ে একটি বিদেশি ওয়ান শুটার গান ও একটি গুলি উদ্ধার করা হয়, যা সেখানে ফেলে রাখা হয়েছিল।
অভিযান চলাকালে স্থানীয় বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ করা হলেও তারা অস্ত্রটির প্রকৃত মালিক বা উৎস সম্পর্কে কোনো তথ্য দিতে পারেননি। ফলে এ ঘটনায় কারা জড়িত তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া সম্ভব হয়নি।
র্যাবের প্রাথমিক ধারণা, কোনো অপরাধী চক্র পার্শ্ববর্তী দেশ থেকে অস্ত্রটি সংগ্রহের সময় আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে তা ফেলে পালিয়ে যেতে পারে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং সংশ্লিষ্টদের শনাক্তে গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে।
উদ্ধার হওয়া অস্ত্র ও গুলি প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়ার মাধ্যমে চারঘাট থানায় হস্তান্তর করা হয়েছে। একই সঙ্গে এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে র্যাবের অভিযান অব্যাহত রয়েছে বলে জানানো হয়েছে।


















