ঢাকা, বাংলাদেশ।
,
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
তাজা খবর
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
গ্রামীণ আবহ আর কারুপণ্যের সম্ভার নিয়ে চলছে বৈশাখী মেলা
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে মারা গেছেন
বরেণ্য গীতিকবি,সুরকার,লেখক ও সংগীত গুরু ইউনুস আলী মোল্লার
স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে মাদারীপুরে ৩০ শিক্ষার্থী অসুস্থ
গণধর্ষেণের শিকার ৬-বছরের শিশু ও ৯ম শ্রেণীর ছাত্রী: গ্রেফতার-১
চিলমারীতে ভেঙে পড়লো তিনশ বছর বয়সী ভৌতিক গাছ

মোঃ রুবেল মিয়া, চিলমারী (কুড়িগ্রাম)
- সর্বশেষ পরিমার্জন: ০৪:০৭:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫
- / ১৩৩ বার পঠিত

কুড়িগ্রামের চিলমারীর ঐতিহ্যবাহী কয়েকশত বছরের পুরাতন ভৌতিক শিমুল গাছটি হঠাৎ ভেঙে পড়ায় তা দেখতে উৎসুক জনতা ভীড় জমায়। গাছটি জীবিত থাকতে প্রতিদিন যেমন বিভিন্ন প্রান্ত থেকে উৎসুক মানুষ আসতেন ভেঙে পড়েও তেমনি অনেকে দেখতে আসছেন বলে এলাকাবাসী জানায়।
জানা গেছে,উপজেলার থানাহাট ইউনিয়নের পূর্বমাচাবান্দা এলাকায় আকালুর ঘাটের পূর্বপাশ্বে স্থানীয় আব্দুল কাদেরের জমিতে বিশাল আকৃতির পুরাতন একটি শিমুল গাছ ছিল। প্রতিদিন গাছটি দেখতে দুর-দুরান্ত থেকে অনেকে আসলেও কেউ জানতেন না এটির বয়স কত।দীর্ঘদিন ধরে ওই এলাকার ঐতিহ্য বহন করে আসছে কালের সাক্ষি শতবর্ষী শিমুল গাছটি।এই গাছকে ঘিরে অনেক ভৌতিক গল্পের প্রকাশ ছিল এলাকাজুড়ে। সোমবার দুপুরে হঠাৎ বিকট শব্দে গাছটি ভেঙে মাটিতে পড়লে মুহুর্তেই চারিদিক থেকে শত শত মানুষ এটি দেখতে ছুটে আসেন।
সরেজমিনে আকালুর ঘাট এলাকায় গিয়ে দেখা যায়,এলাকার ঐতিহ্যবাহী শতবর্ষী শিমুল গাছটি ভেঙে পড়ায় প্রায় ১বিঘা জমি জুড়ে এটির কান্ডগুলি ছড়িয়ে ছিটিয়ে আছে।গোটা গ্রামের নারী-পুরুষ ডাল ও পাতা সংগ্রহে ব্যাস্ততার পাশাপাশি শত শত দর্শনার্থী সেলফি তোলায় ব্যস্ত। মনে হচ্ছে যেন ভেঙে পড়া গাছটি আজ সেলফির একমাত্র সাথী। পুরাতন গাছটি ভেঙে যাওয়ায় অনেককে শোক প্রকাশ করতেও দেখা গেছে।
এসময় স্থানীয় আমিনুল ইসলাম বীর,আব্দুল কাদেরসহ অনেকে জানান,আমরা ছোট বেলা থেকে গাছটিকে এরকমই দেখে আসছি। ঐতিহ্যবাহী এই শিমুল গাছটির বয়স কত হবে তা এলাকার কেউ জানে না।আমাদের দাদার নিকট জানতে চেয়েছিলাম গাছটির বয়স কত? তিনি বলেছেন আমি ছোট বেলা থেকে এমনই দেখেছি। আমাদের দাদারা তার দাদার নিকট থেকে একই উত্তর পেয়েছিলেন বলে জানান তারা।তবে এলাকার অনেক প্রবীন ব্যাক্তি ধারনা করেছেন গাছটির বয়স তিনশ বছরের কম না।
আরও পড়ুন:


















