ঢাকা, বাংলাদেশ।
,
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
তাজা খবর
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
গ্রামীণ আবহ আর কারুপণ্যের সম্ভার নিয়ে চলছে বৈশাখী মেলা
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে মারা গেছেন
বরেণ্য গীতিকবি,সুরকার,লেখক ও সংগীত গুরু ইউনুস আলী মোল্লার
স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে মাদারীপুরে ৩০ শিক্ষার্থী অসুস্থ
গণধর্ষেণের শিকার ৬-বছরের শিশু ও ৯ম শ্রেণীর ছাত্রী: গ্রেফতার-১
চিলমারীতে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

রুবেল মিয়া, চিলমারী (কুড়িগ্রাম)
- সর্বশেষ পরিমার্জন: ০৭:৪২:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬
- / ৬৪ বার পঠিত

রুবেল মিয়া, চিলমারী (কুড়িগ্রাম): প্রজেক্ট উষ্ণতার ছোঁয়া এই প্রতিপাদ্যকে সামনে রেখে ,কুড়িগ্রামের চিলমারীতে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সোমবার (১৬ জানুয়ারি) দুপুরে শাহজাহানপুর রেলওয়ে ওপেন স্কাউট গ্রুপ আয়োজনে উপজেলার রমনা ইউনিয়নের পশ্চিম খরখরিয়া ও হাজীপাড়া এলাকায় ২ শতাধিক শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়। কর্মসূচিতে অংশগ্রহণকারী স্কাউটরা জানান, স্কাউটিং কেবল একটি সংগঠন নয়-এটি মানুষের জন্য কাজ করার একটি আদর্শ প্ল্যাটফর্ম। সমাজের প্রতি দায়বদ্ধতা থেকেই তারা এই উদ্যোগ গ্রহণ করেছেন।
স্কাউট নেতৃবৃন্দ বলেন, “মানবিক মূল্যবোধ জাগ্রত করা এবং সংকটে মানুষের পাশে দাঁড়ানোই স্কাউট আন্দোলনের মূল শিক্ষা। শীতার্ত মানুষের মুখে হাসি ফোটাতে পারাই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি।”এই কর্মসূচির মাধ্যমে শাহজাহানপুর রেলওয়ে ওপেন স্কাউট গ্রুপ আবারও প্রমাণ করেছে-স্কাউটরা শুধু নেতৃত্ব শেখে না, সময় ও মানুষের প্রয়োজনে দায়িত্ব নিতে জানে।


















