ঢাকা, বাংলাদেশ। , সোমবার, ২০ এপ্রিল ২০২৬

চিলমারী-রৌমারী নৌ-রুটে ফেরি চলাচল বন্ধ, জণগণের ভোগান্তি

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • সর্বশেষ পরিমার্জন: ০৪:৫০:৫৪ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬
  • / ৭৮ বার পঠিত
চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামে দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামের পর ২০২৩ সালের ২০ সেপ্টেম্বর চালু হয় ব্রহ্মপুত্র নদে রৌমারী-চিলমারী ফেরি সার্ভিস। কিন্তু চালুর পর প্রায় আড়াই বছরের মধ্যেই নাব্যতা সংকটের অজুহাতে অসংখ্যবার বন্ধ হয়েছে ফেরি চলাচল। সর্বশেষ গত বছরের ১৯ নভেম্বর থেকে নাব্যতা সংকটের কারণে পুরোপুরি বন্ধ হয় ফেরি। এতে উত্তরাঞ্চলের প্রায় ২০টি জেলার যানবাহন ও সাধারণ মানুষের ঢাকা যাতায়াতে ভোগান্তি সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, ব্রহ্মপুত্র নদের চিলমারী রমনা ঘাট দিয়ে রংপুর ও রাজশাহী বিভাগের বিস্তীর্ণ এলাকা এবং রৌমারী প্রান্ত দিয়ে ময়মনসিংহ ও ঢাকা বিভাগের বিভিন্ন জেলার যানবাহন এ রুট ব্যবহার করে আসছিল। ফেরি সচল থাকলে এ অঞ্চল থেকে ঢাকার দূরত্ব ১২০ থেকে ১৫০ কিলোমিটার পর্যন্ত কমে যায়। ভুরুঙ্গামারীর আন্তজেলা ট্রাকচালক ফরিদ মিয়া বলেন, প্রতিনিয়ত সোনাহাট স্থলবন্দর দিয়ে পাথর নিয়ে দেশের বিভিন্ন স্থানে যেতে হয়। চিলমারীতে ফেরি চালু হওয়ার পর থেকে অনেক সুবিধা হতো এবং খরচের পাশাপাশি সময়ও কম লাগত। আরেক ট্রাকচালক হামিদুল ইসলাম বলেন, বারবার নাব্যতা সংকটের কারণে ফেরি বন্ধ থাকায় বিড়ম্বনায় পড়তে হয়। ড্রেজিংয়ের মাধ্যমে ফেরি চালু রাখলে অর্থনৈতকভাবে এই এলাকা তঅনেক উন্নত হতো। প্রতিবছর শুষ্ক মৌসুমে ব্রহ্মপুত্র নদের নাব্যতা
কমে যাওয়ায় জানুয়ারি থেকে এপ্রিল মাস পর্যন্ত ফেরি চলাচল ব্যাহত হয়। তবে চলতি মৌসুমে আগাম পলি ভরাটের কারণে চ্যানেল সংকুচিত হয়ে পড়ায় পরিস্থিতি আরো জটিল হয়েছে। নদীর গতিপথ পরিবর্তন, বালুচর জেগে ওঠা এবং বেসিন এলাকায় পর্যাপ্ত গভীরতা না থাকায় ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, বর্তমানে এ রুটে নিয়োজিত দুটি ফেরি ‘কদম’ ও ‘কুঞ্জলতা’ রৌমারী প্রান্তে পন্টুনের সঙ্গে চরাবদ্ধ অবস্থায় পড়ে আছে। বেসিন এলাকায় কার্যকর ড্রেজিং না করার কারণে ফেরি দুটি বালুচরে আটকে রয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা আশঙ্কা করছেন, দীর্ঘদিন এভাবে পড়ে থাকলে সরকারের কয়েক কোটি টাকার সম্পদ নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। বিআইডব্লিউটিসি সূত্র জানায়, নিরাপত্তাঝুঁকির বিষয়টি উল্লেখ করে গত বছরের ৬ ডিসেম্বর ড্রেজিংয়ের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়। এ ছাড়া ১ ও ১৭ ডিসেম্বর এবং চলতি বছরের ২৬ ও ২৭ জানুয়ারি, ৮ ও ১৮ ফেব্রুয়ারিও একাধিকবার চিঠি পাঠানো হয়েছে। তবু কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। সূত্র জানায়, ২০২৩ সালের ২০ সেপ্টেম্বর ফেরি চালু হওয়ার পর ওই বছরের ডিসেম্বর পর্যন্ত মোট ১০৪ দিনে ফেরি চলেছে ৯৭ দিন। এই সময়ে গাড়ি পারাপার হয়েছে দুই হাজার ৮৮৫টি। ২০২৪ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত এক বছরে ফেরি চলেছে ২৪১ দিন। এই সময়ে গাড়ি পারাপার হয়েছে ছয় হাজার ৫৬২টি। ২০২৫ সালের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত মোট ২১৮ দিনের মধ্যে ফেরি চলেছে মাত্র ৬৮ দিন। এই সময়ে গাড়ি পারাপার হয়েছে মাত্র দুই হাজার ২৫০টি। এ ব্যাপারে বিআইডব্লিউটিসির চিলমারী-রৌমারী অঞ্চলের সহকারী ব্যবস্থাপক (হিসাব) নূরন্নবী সরকার বলেন, এই অঞ্চলে পরিবহনের চাপ ও ফেরির চাহিদা বিবেচনা করে শুকনা মৌসুমে ড্রেজিং জোরদার করলে কমপক্ষে চারটি ফেরি প্রয়োজন হবে। তবে নাব্যতা রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) পক্ষ থেকে দাবি করা হয়েছে, নদীর স্বাভাবিক গতিপ্রকৃতি ও চর সৃষ্টির কারণে নাব্যতা ধরে রাখা কঠিন হয়ে পড়ছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) নির্বাহী প্রকৌশলী সমির পাল বলেন, প্রতিদিন সাত থেকে আট ঘণ্টা ড্রেজিং করে প্রায় ৪০ মিটার খনন করা হচ্ছে। আগামী এপ্রিল অথবা মে মাসের আগে ফেরি চালু করা সম্ভব নয় বলে জানান এই কর্মকর্তা।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

চিলমারী-রৌমারী নৌ-রুটে ফেরি চলাচল বন্ধ, জণগণের ভোগান্তি

সর্বশেষ পরিমার্জন: ০৪:৫০:৫৪ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬