ঢাকা, বাংলাদেশ || মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
নাগরিক ভাবনা ॥ Nagorik Bhabna
নাগরিক ভাবনা ॥ Nagorik Bhabna
নাগরিক ভাবনা ॥ Nagorik Bhabna
  • 🏠
  • জাতীয়
    • শীর্ষ খবর
    • রাজনীতি
    • বিবিধ
      • দুর্ভোগ-ভোগান্তি
      • আইন ও আদালত
      • খবর বিজ্ঞপ্তি বা প্রেস রিলিজ
      • বিভাগীয় খবর
        • খুলনা বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • ঢাকা বিভাগ
        • বরিশাল বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
        • রংপুর বিভাগ
        • রাজশাহী বিভাগ
        • সিলেট বিভাগ
  • রূপসী বাংলা
  • বহির্বিশ্ব
  • খোলা জানালা
    • মুক্তমত
    • মহাশয়, জানেন তো ঘটনাটা!
    • ডাক হরকরা
    • পিয়াসের ডায়েরি থেকে …
    • প্রিয় মুখ
  • খেলার মাঠ
  • বিনোদন পাড়া
  • সাপ্তাহিক আয়োজন
    • অর্থনীতি ও বাণিজ্যের হালহকিকত
    • কর্ম-কর্মস্থল-কর্মসংস্থান
    • কৃষি ও কৃষক
    • গৃহিণীর রসুইঘর-ঘরসজ্জা
    • তথ্য-প্রযুক্তিতে বিজ্ঞান
    • ধর্ম-সংস্কৃতি ও ইতিহাস
    • নগর জীবন
    • ভ্রমণ ও পর্যটন
    • যাপিত জীবনে স্বাস্থ্য
    • শিক্ষা-শিক্ষার্থী-শিক্ষাঙ্গন
    • সাহিত্য ভাবনা
  • নাগরিক টুকিটাকি
    • আমাদের সম্পর্কে জানুন
      • পরিবারের সহকর্মীবৃন্দ
      • নাগরিকে যুক্ত হতে নির্দেশনা
    • নাগরিক পরিচিতি
      • ই-নাগরিক ভাবনা
      • নাগরিক মাল্টিমিডিয়া
      • সোশ্যাল মিডিয়ায় নাগরিক
      • নাগরিক মার্ট
      • নাগরিক শেল্টার
    • আরো দেখুন
      • এ্যান্ড্রয়ডে ডাউনলোড করুন ‘নাগরিক এ্যাপস’
      • লেখা পাঠান নাগরিকে
  • ই-নাগরিক ভাবনা
  • নাগরিক মাল্টিমিডিয়া
  • নাগরিক পরিবার
  • প্রতিনিধি হতে নির্দেশনা
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220
  • 🏠
  • বহির্বিশ্ব
  • ‘চূড়ান্ত’ ও ‘বিধ্বংসী’ জবাবের প্রস্তুতি নিচ্ছে ইরান
যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞার হুমকি

‘চূড়ান্ত’ ও ‘বিধ্বংসী’ জবাবের প্রস্তুতি নিচ্ছে ইরান

  • আর্ন্তজাতিক ডেস্ক
  • সর্বশেষ পরিমার্জন : ০৩:০০:২৭ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬
  • ৩৫ বার পঠিত

আর্ন্তজাতিক ডেস্ক:   ইরানের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের হুমকির তীব্র প্রতিবাদ জানিয়েছে তেহরান। ওয়াশিংটনের কোনো ধরনের নতুন চাপ বা হুমকি আর বরদাশত করা হবে না জানিয়ে ইটের বদলে পাটকেল মারার হুঁশিয়ারি দিয়েছে দেশটি। ট্রাম্প প্রশাসনের নতুন কৌশলের জবাবে সমুদ্র, আকাশ ও সাইবার ক্ষেত্রে ‘চূড়ান্ত’ ও ‘বিধ্বংসী’ প্রতিক্রিয়া দেখানোর ঘোষণা দিয়েছে ইরানের সশস্ত্র বাহিনী।

মার্কিন ট্রেজারি সেকশন থেকে ইরানের শীর্ষ নেতৃত্বকে কোণঠাসা করার উদ্দেশ্যে নতুন নিষেধাজ্ঞা চালুর ঘোষণা আসার পরপরই মধ্যপ্রাচ্যে উত্তেজনা নতুন রূপ নেয়। আগামী সপ্তাহ থেকে কার্যকর হতে যাওয়া এই ব্যবস্থার মাধ্যমে ইরানকে সহায়তাকারী যেকোনো দেশকেও অর্থনৈতিক চরম খেসারতের বার্তা দেওয়া হয়েছে।

মার্কিন হুমকির জবাবে ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল আলী আবদোল্লাহি জানান, শত্রুর যেকোনো আগ্রাসনে তাৎক্ষণিক ও চূড়ান্ত জবাব দেওয়া হবে। তিনি বলেন, “স্থল, সমুদ্র, আকাশ, আকাশ প্রতিরক্ষা ও সাইবার ক্ষেত্রে প্রস্তুতি নিয়ে ইরানের সশস্ত্র বাহিনী শত্রুর নতুন হুমকির জবাবে চূড়ান্ত, শাস্তিমূলক ও বিধ্বংসী প্রতিক্রিয়া জানাবে।”

সামরিক উপায়ে ইরানকে কাবু করা অসম্ভব বুঝতে পেরে ওয়াশিংটন এখন অর্থনৈতিক কৌশলে হাঁটছে বলে অভিযোগ করেছেন ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ। মধ্যস্থতাকারীদের মাধ্যমে চলা আলোচনার প্রধান এই মুখ ওয়াশিংটনের নীতির কঠোর সমালোচনা করে বলেন, “ওয়াশিংটন সম্ভবত বুঝতে পেরেছে যে সরাসরি সামরিক সংঘাতে ইরানের বিরুদ্ধে জয়ী হওয়া সম্ভব নয়।”

তিনি আরও যোগ করেন, “অন্যায় নিষেধাজ্ঞা মোকাবিলায় আমাদের পরিকল্পনা করতে হবে, যাতে আমরা তা কাটিয়ে উঠতে পারি।” তার মতে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এখন সরাসরি যুদ্ধের বদলে অর্থনৈতিক ও মানসিক প্রভাব বিস্তারের ছক কষছে।

মধ্যপ্রাচ্যের দুই পরাশক্তির এই বাকযুদ্ধের প্রভাব ইতোমধ্যে পড়তে শুরু করেছে বিশ্ববাজারে। মধ্যপ্রাচ্য থেকে তেলের সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কায় জ্বালানি তেলের দাম টানা দ্বিতীয় সপ্তাহের মতো ঊর্ধ্বমুখী রয়েছে। কঠোর ব্যবস্থার আশঙ্কায় আন্তর্জাতিক বাজারে এক ধাক্কায় অপরিশোধিত তেলের দাম গত তিন সপ্তাহের মধ্যে সর্বোচ্চ চূড়ায় পৌঁছেছে। উদ্ভূত পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে আন্তর্জাতিক মহল।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
সম্পর্কিত খবর : আর্ন্তজাতিক ডেস্ক
এ জাতীয় আরও খবর

কৃষ্ণসাগরে ইউক্রেনের ড্রোন হামলা, অলৌকিকভাবে বাঁচলেন ভারতীয়রা

ফ্রান্সের শিক্ষার্থী বিক্ষোভ ইসলাম ও অনিয়ন্ত্রিত অভিবাসনের ফল: ট্রাম্প

মধ্যরাতে আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নিহত-৩

আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে বদলে যাচ্ছে বিশ্ব মানচিত্র

গণমাধ্যমকে ‘রাষ্ট্রদ্রোহী’ বললেন ট্রাম্প

২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা

জনপ্রিয়

মধ্যরাতে এসিল্যান্ডের বাসায় নামজারির ফাইল নিয়ে নাইটগার্ড 

রুস্তমপুর পশুর হাটে ৫০০ টাকার খাজনা আদায় হচ্ছে ৮০০ টাকা, মনিটরিং টিমের কাছে অভিযোগের সত্যতা

চৌদ্দ বছরে চৌদ্দ ফুটের দুর্গা, ময়মনসিংহের সবচেয়ে বড় প্রতিমার দাবি উযুসের

দুবাই প্রবাসী শাকিলের হাত ধরে ডিজিটাল সেবায় নতুন দিগন্ত

বর্ণাঢ্য আয়োজনে নাঙ্গলকোট উপজেলা সমিতি চট্টগ্রাম এর বার্ষিক সাধারণ সভা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত

সর্বশেষ

দেবিদ্বারে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির ২১ সদস্যের উপজেলা কমিটি গঠন

পেছালো এইচএসসির ফল প্রকাশের তারিখ

গাইবান্ধায় যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

শেরে বাংলা এ কে ফজলুল হকের ১৫৩তম জন্মবার্ষিকী পালিত

জবির বাসে সাংবাদিককে মারধরের অভিযোগ, সমঝোতায় শেষ ঘটনা

দৈনিক নাগরিক ভাবনা
শেখ রিফান আহমেদ ভারপ্রাপ্ত সম্পাদক
উপদেষ্টা সম্পাদক: সৈয়দ সফি উপদেষ্টা ও প্রকাশক: আফরোজা সিদ্দিকা
দৈনিক নাগরিক ভাবনা
🏠 ৫০/এফ, ইনার সার্কুলার (ভিআইপি) রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০ | ☎️ 09649-230220 || 📱 01915-708187 || ✉️ info.nagorikvabna@gmail.com || 🌐 NagorikBhabna.com || ⓕ ◎ 𝕏 ▶️ @NagorikBhabna

যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞার হুমকি

‘চূড়ান্ত’ ও ‘বিধ্বংসী’ জবাবের প্রস্তুতি নিচ্ছে ইরান

সর্বশেষ পরিমার্জন : ০৩:০০:২৭ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬