ঢাকা, বাংলাদেশ।
,
সোমবার, ১১ মে ২০২৬
তাজা খবর
আজ থেকে সরাসরি মামলা
কবি সাংবাদিক মৃণাল চৌধুরী সৈকতের শোকাহত পরিবার পরিজনের প্রতি সমবেদনা জ্ঞাপন বিশিষ্ট জনের
কক্সবাজারে গহীন বনে ‘রহস্যময় ঘর’ ঘিরে চাঞ্চল্য
কিশোর গ্যাং সৃষ্টি মাদকেই
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
চৌগাছায় জমিজমা সংক্রান্ত বিরোধ সংঘর্ষে ৩ নারী আহত

প্রতিবেদক
- সর্বশেষ পরিমার্জন: ০২:০৭:১৮ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫
- / ৮৬ বার পঠিত

চৌগাছা (যশোর) প্রতিনিধি
যশোরের চৌগাছায় পৌর শহরের জমিজমা সংক্রান্ত বিরোধ সংঘর্ষে তিন নারী আহত হয়েছেন। মঙ্গলবার (৭ অক্টোবর) রাতে পৌর শহরের পাচনামনা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় আম্বিয়া বেগম বাদী হয়ে থানায় একটি লিখিত আভিযোগ দায়ের করেছেন। আহতদের মধ্যে পাঁচনামনা এলাকার মৃত মাহাতাব উদ্দিনের মেয়ে সপ্না খাতুন (২৭), মৃত মাহাতাব উদ্দিনের স্ত্রী আমবিয়া বেগম (৫৯), শিমুল হোসেনের স্ত্রী ফাতেমা বেগম (২৫), চৌগাছা সরকারি মডেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহতদের মধ্যে সপ্না খাতুনের অবস্থা আশঙ্কা জনক।
জানা যায়, জমিজমা সংক্রান্ত বিরোধ নিয়ে দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে গোলযোগ চলে আসছিলো। ঘটনার দিন রাতে সন্ত্রাসীরা জোরপূর্বক জমির সিমানা প্রাচির ভেঙ্গে জমি দখলের চেষ্টা করে। বাঁধা দিলে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে তিন নারী আহত হয়। আহত ফাতেমা বেগম হাসপাতালে সাংবাদিকদের বলেন, পাঁচনামনা গ্রামের তাইজেল হোসেনের ছেলে যুবলীগ নেতা সুমির হোসেন, তাইজেল হোসেনের স্ত্রী মঞ্জুরা বেগম, সুমন হোসেনের স্ত্রী সীমা খাতুন ও মৃত জামাল উদ্দিনের স্ত্রী আনজেরাসহ ১০/১২ জন সন্ত্রাসী লোহার রড, হাঁসুয়া, গাছিদা ও বাঁশের লাঠি নিয়ে আমাদের উপর হামলা চালায়। এ সময় সন্ত্রাসীরা আমাদর এলোপাতাড়ি ভাবে কুপিয়ে মারাত্মক আহত করে।
সন্ত্রীরা আমাদের হাসপাতালে চিকিৎসার জন্য যেতে বাঁধা দেয়। পরে ৯৯৯ কল দিলে পুলিশ এসে আমাদের উদ্ধার করে চৌগাছা উপজেলা সরকারি মডেল হাসপাতালে ভর্তি করে। হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক বলেন, আহতদের মধ্যে স্বপ্না খাতুনের অবস্থা আশঙ্কা জনক। চৌগাছা থানার ওসি আনোয়ার হোসেন বলেন, ঘটনা শুনেছি। অভিযোগ পেয়েছি আইনি প্রক্রিয়া চলছে।
আরও পড়ুন:


















