ঢাকা, বাংলাদেশ। , সোমবার, ১১ মে ২০২৬

জনতার ঢলে মুখর নলছিটি — ইলেন ভুট্টোর গণসংযোগে বিএনপির প্রাণচাঞ্চল্য

মো. মাহবুব তালুকদার,  নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি
  • সর্বশেষ পরিমার্জন: ০২:৫৯:১৫ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫
  • / ৫৩ বার পঠিত
ঝালকাঠি-২ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেত্রী ইসরাত সুলতানা ইলেন ভুট্টো রবিবার (১২ অক্টোবর) সকালে নলছিটি উপজেলায় ব্যাপক গণসংযোগ করেছেন। সকাল থেকে বিকেল পর্যন্ত টানা গণসংযোগে অংশ নিয়ে তিনি জনতার সঙ্গে কুশল বিনিময় করেন ও বিএনপির ৩১ দফা কর্মসূচি তুলে ধরেন।
উপজেলা চত্বর থেকে শুরু হওয়া এ গণসংযোগে বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে নলছিটি শহর উৎসবমুখর হয়ে ওঠে। ইলেন ভুট্টো পুরানবাজারসহ শহরের গুরুত্বপূর্ণ এলাকায় বিএনপির লিফলেট বিতরণ করেন এবং সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন।
গণসংযোগে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আনিচুর রহমান খান হেলাল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তৌহিদুল আলম মান্না, সাধারণ সম্পাদক সাইদুল কবির রানা, দপদপিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খন্দকার অহিদুল ইসলাম বাদল, বিএনপি নেতা সহিদুল ইসলাম, সাবেক পৌর কাউন্সিলর সরোয়ার হোসেন তালুকদার এবং উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জিয়াউল কবির মিঠুসহ অন্যান্য নেতাকর্মীরা।
গণসংযোগ শেষে ইলেন ভুট্টো নলছিটি উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার কাজী বাকে আলীর বাসায় গিয়ে তার শারীরিক খোঁজখবর নেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন।
নেতাকর্মীরা বলেন, “ইলেন ভুট্টোর আগমনেই এলাকায় নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে। জনগণের সঙ্গে তিনি যে সংযোগ স্থাপন করেছেন, তা ভবিষ্যৎ রাজনীতিতে বড় ভূমিকা রাখবে।”
আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

জনতার ঢলে মুখর নলছিটি — ইলেন ভুট্টোর গণসংযোগে বিএনপির প্রাণচাঞ্চল্য

সর্বশেষ পরিমার্জন: ০২:৫৯:১৫ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫