ঢাকা, বাংলাদেশ || শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

জমির মাটি কাটায় বাধা দেওয়ায় হামলার অভিযোগ, আহত-৪

সোহেল রানা, পাইকগাছা (খুলনা):   খুলনার পাইকগাছা উপজেলায় নিজের জমির মাটি কাটায় বাধা দেওয়াকে কেন্দ্র করে হামলার অভিযোগ উঠেছে। এতে একই পরিবারের চারজন আহত হয়েছেন। তাঁদের মধ্যে মোসলেম মোড়ল গুরুতর আহত হয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। চিকিৎসকেরা জানিয়েছেন, তাঁর মাথায় অস্ত্রোপচারের প্রয়োজন হতে পারে।
ঘটনাটি উপজেলার দেলুটি ইউনিয়নের জিরবুনিয়া গ্রামে। আহত ব্যক্তিদের পরিবারের অভিযোগ, জমির মাটি কাটাকে কেন্দ্র করে বিরোধের জেরে স্থানীয় রশিদ হাওলাদার ও তাঁর ছেলে হুসাইনা হাওলাদার (আরিফ) তাঁদের ওপর হামলা করেন।
পরিবারের সদস্যরা জানান, হামলার সময় মাটি কাটার কাজে ব্যবহৃত ‘লাভলা’ দিয়ে নিজাম মোড়ল ও মোসলেম মোড়লকে আঘাত করা হয়। এতে তাঁরা গুরুতর আহত হয়ে মাটিতে পড়ে যান। পরে পরিবারের আরও দুই সদস্যকে মারধর করা হয় বলে অভিযোগ করা হয়েছে।
স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। নিজাম মোড়ল পাঁচ দিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তবে মোসলেম মোড়লের মাথায় গুরুতর আঘাত থাকায় তিনি এখনো হাসপাতালে চিকিৎসাধীন। পরিবারের ভাষ্য, তাঁর মাথায় অস্ত্রোপচারের প্রয়োজন হতে পারে বলে চিকিৎসকেরা জানিয়েছেন।
এ ঘটনায় নিজাম মোড়ল বাদী হয়ে পাইকগাছা থানায় মামলা করেছেন। মামলার তদন্ত কর্মকর্তা বলেন, অভিযোগটি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
অভিযোগের বিষয়ে রশিদ হাওলাদার ও তাঁর ছেলে হুসাইনা হাওলাদারের বক্তব্য জানতে তাঁদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়। তবে তাঁদের পাওয়া যায়নি। মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাঁদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

Share this news as a Photo Card

16 October 2026

মহাষষ্ঠী অধিবাসের মধ্যদিয়ে শুরু এ বছরের দুর্গাপূজা

বিস্তারিত লিংক কমেন্টে |
nagorikbhabna.com

জমির মাটি কাটায় বাধা দেওয়ায় হামলার অভিযোগ, আহত-৪

সর্বশেষ পরিমার্জন : ০৪:৪৭:০৮ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬