ঢাকা, বাংলাদেশ || সোমবার, ১২ অক্টোবর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

জলসীমান্তে বিজিবি’র অভিযান: লক্ষাধিক ইয়াবাসহ একজন আটক

শ.ম.গফুর,কক্সবাজার:   কক্সবাজারের টেকনাফের নাফ নদ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১ লাখ ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (১ জুলাই) প্রথম প্রহরে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)’র অধীন শাহপরীরদ্বীপ বিওপি’র একটি টহল দল এ অভিযান চালান।আটক জাগির হোসেন (২৮) টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের জালিয়াপাড়া (৯ নম্বর ওয়ার্ড) এলাকার আব্দুল হকের ছেলে।বিজিবি জানায়, মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান নাফ নদী পার হয়ে শাহপরীরদ্বীপ এলাকা দিয়ে বাংলাদেশে প্রবেশ করতে পারে,এমন গোপন সংবাদের ভিত্তিতে শাহপরীরদ্বীপ জেটি থেকে প্রায় ৯শত মিটার দক্ষিণে একটি বিশেষ আভিযানিক দল কৌশলগত অবস্থান নেয়।
রাত আনুমানিক ১২টা ৪৫ মিনিটের দিকে শাহপরীরদ্বীপ বিওপির প্রযুক্তিগত নজরদারিতে নাফ নদীর মিয়ানমার অংশে একটি হস্তচালিত নৌকার সন্দেহজনক গতিবিধি শনাক্ত হয়। কিছুক্ষণ পর চাঁদের আলোয় এক ব্যক্তিকে দুটি বস্তা নিয়ে সাঁতরে বাংলাদেশের সীমানায় প্রবেশ করতে দেখে বিজিবির নৌ টহল দল দ্রুত অভিযান চালিয়ে তাকে আটক করে।পরে বস্তা দুটি তল্লাশি করে ১ লাখ ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া বলেন, সীমান্ত সুরক্ষা এবং মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক রয়েছে। রাডারভিত্তিক নজরদারি, গোয়েন্দা কার্যক্রম এবং নিয়মিত স্থল ও নৌ টহল আরও জোরদার করা হবে।
বিজিবি জানিয়েছে, আটক ব্যক্তি এবং জব্দ ইয়াবা আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
11 October 2026

সৌদি আরবে কর্মক্ষেত্রে দুর্ঘটনায় কটিয়াদীর প্রবাসী ফয়সালের মৃত্যু

বিস্তারিত লিংক কমেন্টে |
nagorikbhabna.com
nagorikbhabna

জলসীমান্তে বিজিবি’র অভিযান: লক্ষাধিক ইয়াবাসহ একজন আটক

সর্বশেষ পরিমার্জন : ০৫:৩৩:০৮ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬