ঢাকা, বাংলাদেশ || সোমবার, ১২ অক্টোবর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

জাকাতের নগদ অর্থ ও মসজিদ-মাদ্রাসায় সিলিং ফ্যান বিতরণ

নীলফামারী জেলা প্রতিনিধি:   নীলফামারীর ডিমলায় বাংলাদেশ ইসলামী ফাউন্ডেশনের উদ্যোগে ও উপজেলা প্রশাসনের আয়োজনে জাকাত তহবিলের নগদ অর্থ এবং বিভিন্ন মসজিদ ও মাদ্রাসায় সিলিং ফ্যান বিতরণ করা হয়েছে।
সোমবার (৬ জুলাই) উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমরানুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন জাতীয় সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুস সাত্তার। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির উপদেষ্টা অধ্যাপক রইসুল আলম চৌধুরী।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সভাপতি মাওলানা মজিবুর রহমান, জেলা বিএনপির সদস্য গোলাম রব্বানী প্রধান, ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) শওকত আলী সরকার, উপজেলা কৃষি কর্মকর্তা মীর হাসান আল বান্না, উপজেলা শিক্ষা কর্মকর্তা বীরেন চন্দ্র রায়, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশরাফুল ইসলাম, আনসার ও ভিডিপি কর্মকর্তা ফারুক হোসেনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠান শেষে উপজেলার ১০০টি মসজিদ ও মাদ্রাসার জন্য একটি করে সিলিং ফ্যান বিতরণ করা হয়। একই সঙ্গে জাকাত তহবিল থেকে উপকারভোগীদের মাঝে মোট ১ লাখ ৩৩  হাজার ৬ শত টাকা নগদ হত দরিদ্র প্রতিবন্ধী ৫০ টি পরিবারের মাঝে সহায়তা প্রদান করা হয়।
বক্তারা বলেন, জাকাতের সুষ্ঠু ব্যবস্থাপনা ও সামাজিক কল্যাণমূলক কার্যক্রমের মাধ্যমে অসচ্ছল মানুষের জীবনমান উন্নয়ন এবং ধর্মীয় প্রতিষ্ঠানের সেবার পরিবেশ আরও উন্নত করা সম্ভব।

Share this news as a Photo Card

12 October 2026

কালীগঞ্জে পরিবেশ রক্ষায় ও বজ্রপাত প্রতিরোধে তালের বীজ রোপণ

বিস্তারিত লিংক কমেন্টে |
nagorikbhabna.com
nagorikbhabna

জাকাতের নগদ অর্থ ও মসজিদ-মাদ্রাসায় সিলিং ফ্যান বিতরণ

সর্বশেষ পরিমার্জন : ০৫:২৩:৫৭ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬