জাতীয় সমাজসেবা দিবস পালিত

- সর্বশেষ পরিমার্জন: ০৩:৩০:৩৬ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬
- / ৭৭ বার পঠিত

জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে গতকাল শনিবার দুপুরে উপজেলা সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সমাজসেবা কর্মকর্তা আলী হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিভিন্ন সরকারি কর্মকর্তা, সাংবাদিক, সেবাগ্রহীতারা অংশগ্রহণ করেন। এ বছর দিবসটির প্রতিপাদ্য হচ্ছে “প্রযুক্তি ও মমতায়, কল্যাণ ও সমতায়, আস্থা আজ সমাজসেবায়”।
সভায় বক্তব্য রাখেন চাটখিল থানা ওসি (তদন্ত) আবদুস সুলতান, কৃষি কর্মকর্তা জুনাইদ আলম, চাটখিল প্রেসক্লাবের সহ-সভাপতি প্রভাষক জসিম মাহমুদ, সেবাগ্রহীতা মফিজ উল্লাহ, প্রতিবন্ধী হেলাল উদ্দিন, মুফতি ওসমান গনি, হাফেজ মোঃ হেদায়েত উল্যাহ প্রমূখ। সভা শেষে ১ শত ৭ জন প্রতিবন্ধী অসহায়দের মাঝে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে ৫৩ লাখ ৫০ হাজার সুদবিহীন ঋণ প্রদান করা হয়।
সভায় সাংবাদিক জসিম মাহমুদ বলেন, সমাজসেবা অফিস আত্মমানবতার সেবা করে যাচ্ছে। আর সেবাপ্রার্থীরা এখানে এসে যেন হয়রানি ও ভোগান্তির শিকার না হয় সেদিকে খেয়াল রাখার জন্য সমাজসেবা অফিসার আলী হোসেনের দৃষ্টি আকর্ষণ করেন।


















