ঢাকা, বাংলাদেশ।
,
মঙ্গলবার, ০৫ মে ২০২৬
তাজা খবর
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
জামালপুরে অস্ত্রসহ এক যুবক গ্রেফতার

স্টাফ রিপোর্টারঃ
- সর্বশেষ পরিমার্জন: ০৭:৪৭:৪৭ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫
- / ৬০ বার পঠিত

জামালপুরে এয়ারগানসহ বিপুল পরিমান দেশীয় অস্ত্র উদ্ধার করেছে যৌথবাহিনী। এ ঘটনায় এক যুবককে গ্রেফতার করা হয়েছে। শনিবার (৩০ আগষ্ট) সকালে শহরের স্টেশন রোড এলাকার স্থানীয় বাসিন্দা ফজলুল করিম মনিরের বাসায় যৌথ অভিযান পরিচালনা করে সেনাবাহিনী ও পুলিশ।
অভিযানে ফজলুল করিম মনিরের ছেলে মিয়াজী মেহরাবের ঘর থেকে একটি এয়ারগান, দুইটি চাইনিজ কুড়াল, ৬টি ধারালো চাকু, ৪টি ওয়াকিটকি, ১টি তলোয়ার, ২টি দুরবীন, ১টি বুলেটপ্রুফ জ্যাকেটসহ বেশকিছু অস্ত্র উদ্ধার করা হয়। এ ঘটনায় মিয়াজী মেহরাব (২৪) কে গ্রেফতার করা হয়।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সল মো: আতিক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমান দেশীয় অস্ত্র উদ্ধারসহ এক যুবককে গ্রেফতার করা হয়েছে। অস্ত্র আইনে মামলা দায়ের করে গ্রেফতারকৃতকে আদালতে প্রেরণ করা হবে। তবে গ্রেফতারকৃত যুবক মানসিক বিকারগ্রস্থ বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত কর্মকর্তা
আরও পড়ুন:























