ঢাকা, বাংলাদেশ। , বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
জাতীয় পরিবার পরিকল্পনা কৌশল ২০২৫–৩০

জামালপুরে  প্রচার ও বিস্তার কর্মশালা অনুষ্ঠিত

আব্দুল আওয়াল, ইসলামপুর (জামালপুর)
  • সর্বশেষ পরিমার্জন: ০৭:০৬:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫
  • / ১০২ বার পঠিত

আব্দুল আওয়াল, ইসলামপুর (জামালপুর): ছেলে হোক, মেয়ে হোক—দু’টি সন্তানই যথেষ্ট এ প্রতিপাদ্যকে সামনে রেখে আজ বৃহস্পতিবার (১১ ডিসেম্বর ২০২৫ খ্রি.) পরিবার পরিকল্পনা অধিদপ্তর, ঢাকা কর্তৃক আয়োজিত এবং জামালপুর জেলা পরিবার পরিকল্পনা অফিস এর বাস্তবায়নে পরিবার পরিকল্পনা অফিস, জামালপুর এর কনফারেন্স রুমে  (বাংলাদেশের জাতীয় পরিবার পরিকল্পনা কৌশল ২০২৫–২০৩০ এর প্রচার ও বিস্তার) শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের উদ্দেশ্য, নতুন জাতীয় পরিবার পরিকল্পনা কৌশল ২০২৫–২০৩০ বাস্তবায়ন, কর্মপরিকল্পনা গ্রহণ, এবং মাঠপর্যায়ের কর্মকর্তাদের মতামত ও অভিজ্ঞতা সংগ্রহের মাধ্যমে আরও কার্যকর সেবা প্রদান নিশ্চিত করাই কর্মশালার মূল উদ্দেশ্য।

কর্মশালায় বক্তারা, পরিবার পরিকল্পনা সেবাকে আরও সহজলভ্য ও মানসম্মত করার জন্য প্রয়োজনীয় কর্মপদ্ধতি, সেবার গুণগত মান, তথ্যপ্রযুক্তির ব্যবহার, কৈশোরকালীন স্বাস্থ্য, মাতৃমৃত্যু হ্রাস এবং টেকসই উন্নয়ন লক্ষ্য (SDGs) অর্জনের দিকগুলো গুরুত্বসহকারে তুলে ধরেন। এছাড়া মাঠপর্যায়ের কর্মকর্তাদের মতামত গ্রহণ করে আগামী দিনের কার্যক্রমকে আরও সুসংহত করার বিষয়ে বিশেষ আলোচনা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব মোহাম্মদ ইউসুফ আলী, জেলা প্রশাসক, জামালপুর; বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—জনাব ড. চৌধুরী মোঃ যাবের সাদেক, পুলিশ সুপার, জামালপুর; ড. নাসির আহমেদ, পরিচালক (মাতৃ ও শিশু স্বাস্থ্য), পরিবার পরিকল্পনা অধিদপ্তর, ঢাকা; ড. মোঃ আজিজুল হক, সিভিল সার্জন, জামালপুর এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মাঠকর্মী এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মোঃ মতিউর রহমান, পরিচালক, পরিবার পরিকল্পনা, ময়মনসিংহ বিভাগ, ময়মনসিংহ।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

জাতীয় পরিবার পরিকল্পনা কৌশল ২০২৫–৩০

জামালপুরে  প্রচার ও বিস্তার কর্মশালা অনুষ্ঠিত

সর্বশেষ পরিমার্জন: ০৭:০৬:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫