ঢাকা, বাংলাদেশ। , শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

জামালপুরে সড়ক দুর্ঘটনায় নিহত-২ আহত ৪

নোবেল, (জামালপুর)
  • সর্বশেষ পরিমার্জন: ০৭:৫৪:৫৫ অপরাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫
  • / ৮৯ বার পঠিত
জামালপুর-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কে পৃথক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন আরও চারজন।
শনিবার (৮ মার্চ) ভোর সাড়ে ৫টার দিকে জামালপুর পৌরসভার ছনকান্দা এলাকায় জামালপুর-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের পাশে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার রবিউল ইসলাম।
নিহতরা হলেন- জামালপুর পৌরসভার ছনকান্দা এলাকার মনসুর আকন্দের ছেলে ট্রাকচালক জুয়েল আকন্দ কালু (৪৫) ও বকশীগঞ্জ উপজেলার সীমারপাড় এলাকার শাওন ইসলাম। জামালপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার রবিউল ইসলাম জানান, ভোর সাড়ে ৫টার দিকে জামালপুর পৌরসভার ছনকান্দা এলাকায় জামালপুর-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের পাশে নিজের ট্রাক পরিষ্কার করছিলেন চালক জুয়েল আকন্দ কালু। এ সময় জামালপুর থেকে নান্দিনাগামী একটি ট্রাক দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দাঁড়িয়ে থাকা ট্রাকের চালক জুয়েল আকন্দ কালু নিহত হন। এতে ওই ট্রাকের চালকসহ তিনজন আহত হন। তিনি আরো জানান, দুর্ঘটনার পর সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে সড়কে আটকে পড়ে বেশকিছু যানবাহন। পরে জামালপুর থেকে ময়মনসিংহগামী একটি মোটরসাইকেল সড়কে দাঁড়িয়ে থাকা পাথরবাহী এক ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের আরোহী শাওন নিহত হন। অপর আরোহী গুরুতর আহত হন। আহতদের ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় দুর্ঘটনাকবলিত ট্রাক আটক করেছে পুলিশ।
আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

জামালপুরে সড়ক দুর্ঘটনায় নিহত-২ আহত ৪

সর্বশেষ পরিমার্জন: ০৭:৫৪:৫৫ অপরাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫