ঢাকা, বাংলাদেশ || মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220
ভোগান্তিতে ভূল্লীর জনসাধারণ

জুট মিলের নোংরা পানিতে সরকারি সড়ক ক্ষতিগ্রস্ত

আশরাফুল ইসলাম, ঠাকুরগাঁও:   ঠাকুরগাঁও জেলার ভূল্লী উপজেলায় আউলিয়াপুর এলাকায় সেলিম রেজা জুট মিলের নোংরা পানিতে সরকারি সড়কের কার্পেট উঠে গিয়ে সড়কটির বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দা ও পথচারীরা।

স্থানীয়দের অভিযোগ, জুট মিলের পানি নিষ্কাশনের ব্যবস্থা সঠিক না থাকায় নোংরা পানি সড়কের ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। দীর্ঘদিন ধরে এভাবে পানি চলাচলের কারণে সড়কের কার্পেট উঠে গিয়ে বিভিন্ন স্থানে গর্ত ও খানাখন্দের সৃষ্টি হয়েছে। ফলে যানবাহন ও পথচারীদের চলাচলে ভোগান্তি পোহাতে হচ্ছে।

এ বিষয়ে সেলিম রেজা জুট মিল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানান, মিলের পানি নিষ্কাশনের ড্রেন অন্যদিকে নেওয়ার ব্যবস্থা করা হবে। এতে ভবিষ্যতে সড়কের ওপর পানি পড়ার সমস্যা কমবে বলে আশা করা হচ্ছে।

স্থানীয়রা দ্রুত পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং ক্ষতিগ্রস্ত সরকারি সড়কটি সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
13 October 2026

বাল্যবিবাহ প্রতিরোধ ও কন্যাশিশুর উচ্চশিক্ষায় গুরুত্বারোপ

বিস্তারিত লিংক কমেন্টে |
nagorikbhabna.com
nagorikbhabna

ভোগান্তিতে ভূল্লীর জনসাধারণ

জুট মিলের নোংরা পানিতে সরকারি সড়ক ক্ষতিগ্রস্ত

সর্বশেষ পরিমার্জন : ১০:১৫:১৮ পূর্বাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬