ঢাকা, বাংলাদেশ।
,
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
তাজা খবর
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
গ্রামীণ আবহ আর কারুপণ্যের সম্ভার নিয়ে চলছে বৈশাখী মেলা
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে মারা গেছেন
বরেণ্য গীতিকবি,সুরকার,লেখক ও সংগীত গুরু ইউনুস আলী মোল্লার
স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে মাদারীপুরে ৩০ শিক্ষার্থী অসুস্থ
গণধর্ষেণের শিকার ৬-বছরের শিশু ও ৯ম শ্রেণীর ছাত্রী: গ্রেফতার-১
জুলাই শহীদদের কবর জিয়ারত করলেন উপদেষ্টা আদিলুর রহমান

সাদিকুল ইসলাম সাদিক, জেলা প্রতিনিধি, বগুড়া
- সর্বশেষ পরিমার্জন: ০৩:৩৪:৫৯ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬
- / ২৪ বার পঠিত

সাদিকুল ইসলাম সাদিক, জেলা প্রতিনিধি, বগুড়া: বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানে শহীদ হওয়া সদস্যদের স্মরণে তাঁদের কবর জিয়ারত করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আদিলুর রহমান খান। এ সময় তিনি শহীদদের কবরে পুষ্পস্তবক অর্পণ করেন এবং তাঁদের রুহের মাগফিরাত কামনায় দোয়া করেন।
কবর জিয়ারত শেষে এক সংক্ষিপ্ত দোয়া মাহফিলে অংশ নেন উপদেষ্টা আদিলুর রহমান খান। দোয়া মাহফিলে শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মোঃ শওকত রশীদ, রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার ড. আ.ন.ম বজলুর রশীদ, বগুড়া জেলা প্রশাসক মোঃ তৌফিকুর রহমান, জেলা পুলিশ সুপার শাহাদাত হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক মেজবাউল করিম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল ওয়াজেদ, অতিরিক্ত পুলিশ সুপার আবু সুফিয়ান, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর, উপশহর ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর জালাল উদ্দীন, সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মুনিরুল ইসলাম এবং টি.আই (এডমিন) সালেকুজ্জামানসহ বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এছাড়াও উপস্থিত ছিলেন শহীদ পরিবার রাজশাহী বিভাগের চেয়ারম্যান ও শহীদ পরিবারের সদস্য উজ্জ্বল হোসেন জুবায়েল, শহীদ রাতুলের পিতা জিয়াউর রহমান ও মাতা রোকেয়া বেগম, শহীদ শিমুলের পিতা মজিবুর রহমান ও তাঁর সন্তান মোঃ সোয়াইব হোসাইন, শহীদ সিয়াম শুভ’র মাতা শাপলা খাতুনসহ শহীদ পরিবারের অন্যান্য সদস্যরা।
দোয়া মাহফিল পরিচালনা করেন হাফেজ মাওলানা মোঃ শাহাদাত হোসেন।

















