ঢাকা, বাংলাদেশ , বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

জুলাই ‘২৪-এর শহীদ, পঙ্গু ও আহতদের স্মরণে পাইকগাছায় আলোচনা সভা 

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:
 জুলাই ‘২৪-এর গণআন্দোলনে শহীদ, পঙ্গু ও আহতদের স্মরণে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে পাইকগাছায় এক স্মরণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা আমির মাওলানা সাইদুর রহমান-এর সভাপতিত্বে এবং উপজেলা সেক্রেটারি আলতাব হোসেন-এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর খুলনা জেলা নায়েবে আমির মাওলানা গোলাম সারোয়ার।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা গোলাম সারোয়ার বলেন, জুলাই আন্দোলনে যারা জীবন উৎসর্গ করেছেন, তাদের আত্মত্যাগ জাতি কখনো ভুলবে না। শহীদদের আদর্শ ধারণ করে একটি ন্যায়ভিত্তিক, বৈষম্যহীন ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে জেলা কর্মপরিষদ সদস্য এস এম আমিনুল ইসলাম বলেন, শহীদ ও আহতদের আত্মত্যাগ দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। তাদের অবদান যথাযথভাবে সংরক্ষণ ও মূল্যায়নের ওপর তিনি গুরুত্বারোপ করেন।
এ সময় আরও বক্তব্য দেন কাজী তোমজিদ আলম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি শেখ কামাল হোসেন, সহ-সেক্রেটারি অধ্যক্ষ আব্দুর রহিম, উপজেলা নায়েবে আমির বুলবুল আহমেদ, পৌর আমির আসাদুল হক, শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি হাফেজ নুরি আলম এবং ইসলামী ছাত্রশিবির খুলনা জেলা দক্ষিণের সভাপতি। বক্তারা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং আহত ও পঙ্গু ব্যক্তিদের দ্রুত সুস্থতা ও সার্বিক সহযোগিতা নিশ্চিত করার আহ্বান জানান।
সভায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে জুলাই ‘২৪-এর শহীদদের রুহের মাগফিরাত এবং আহত ও পঙ্গু ব্যক্তিদের সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
জনপ্রিয়

মাদকমুক্ত সমাজ গঠনে প্রয়োজন পরিবার-শিক্ষা প্রতিষ্ঠান-রাষ্ট্রের সমন্বিত উদ্যোগ গ্রহণ

৫০/এফ, ইনার সার্কুলার ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০ | ফোন: ০৯৬৪৯২৩০২২০, ০১৯১৫৭০৮১৮৭, ই-মেইল: info.nagorikvabna@gmail.com

.nv-address-bar { background-color: #1565C0 !important; padding: 10px 20px !important; text-align: center !important; width: 100% !important; display: block !important; } .nv-address-bar p { color: #ffffff !important; font-size: 13px !important; margin: 0 !important; line-height: 1.6 !important; }
26 August 2026

রাজশাহীর ১৪ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি ঢাকায় গ্রেপ্তার

বিস্তারিত পড়তে কমেন্টে লিংক ... |
nagorikbhabna.com

জুলাই ‘২৪-এর শহীদ, পঙ্গু ও আহতদের স্মরণে পাইকগাছায় আলোচনা সভা 

সর্বশেষ পরিমার্জন : ০৭:৪৬:৪২ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬