ঢাকা, বাংলাদেশ।
,
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
তাজা খবর
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
গ্রামীণ আবহ আর কারুপণ্যের সম্ভার নিয়ে চলছে বৈশাখী মেলা
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে মারা গেছেন
বরেণ্য গীতিকবি,সুরকার,লেখক ও সংগীত গুরু ইউনুস আলী মোল্লার
স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে মাদারীপুরে ৩০ শিক্ষার্থী অসুস্থ
গণধর্ষেণের শিকার ৬-বছরের শিশু ও ৯ম শ্রেণীর ছাত্রী: গ্রেফতার-১
জাল টাকার কারখানায় অভিযান, আটক-১
জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ
জেলার ছয়টি আসনে পৌঁছালো ব্যালট পেপার!

বিপ্লব সাহা, খুলনা ব্যুরো
- সর্বশেষ পরিমার্জন: ০৫:৪৪:২৩ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬
- / ৭৬ বার পঠিত

বিপ্লব সাহা খুলনা ব্যুরো: খুলনা জেলার ৬ টি সংসদীয় আসনের ৯ টি উপজেলায় নির্বাচনের ব্যালট ও গণভোটের ব্যালট পেপার জেলা প্রশাসকের কার্যালয়ের ট্রেজারি শাখা হতে নির্বাচনি কার্যক্রম পরিচালনার দায়িত্বে থাকা কর্মকর্তাদের নিকট সোমবার (৯ ফেব্রুয়ারি) সকালে হস্তান্তর করা হয়।
ট্রজারি সূত্রে জানা যায়, শনিবার সকল যাচাই-বাছাই শেষে ব্যালট বক্স হস্তান্তর করা হয়। সোমবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের ট্রেজারি শাখা থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ে এবং মহানগরীর দুটি আসনের পাঠানো হয়। এর আগে গত শনিবার এখান থেকে উপজেলা পর্যায়ে নির্বাচনি অন্যান্য সরঞ্জাম পাঠানো হয়।
উক্ত ব্যালট পেপার সংগ্রহকালে বিদেশি নির্বাচন পরিদর্শক হিসেবে ইউরোপীয় ইউনিয়ন ও শ্রীলঙ্কা থেকে আগত পরিদর্শক টিম পরিদর্শন করেন।
জেলা নির্বাচন অফিসার মো. সোহেল সামাদ বলেন, ভোট কেন্দ্রের নির্বাচনের ব্যালট পেপার ও গণভোটের ব্যালট পেপার সোমবার সকল সরকারি রিটার্নিং অফিসার এর কার্যালয় নিয়ে যাওয়া হয়েছে। আগামী ১১ ফেব্রুয়ারি ৮৪০টি ভোট কেন্দ্রে নির্বাচনি সকল সরঞ্জামাদি পৌঁছে যাবে।



















