ঢাকা, বাংলাদেশ।
,
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
তাজা খবর
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
গ্রামীণ আবহ আর কারুপণ্যের সম্ভার নিয়ে চলছে বৈশাখী মেলা
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে মারা গেছেন
বরেণ্য গীতিকবি,সুরকার,লেখক ও সংগীত গুরু ইউনুস আলী মোল্লার
স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে মাদারীপুরে ৩০ শিক্ষার্থী অসুস্থ
গণধর্ষেণের শিকার ৬-বছরের শিশু ও ৯ম শ্রেণীর ছাত্রী: গ্রেফতার-১
জাল টাকার কারখানায় অভিযান, আটক-১
জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ
বরেন্দ্র প্রেসক্লাবে ইফতার ও দোয়া অনুষ্ঠিত

অপু দাস
- সর্বশেষ পরিমার্জন: ০৫:৪১:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬
- / ৬৪ বার পঠিত

অপু দাস : পবিত্র মাহে রমজান উপলক্ষে রাজশাহীতে বরেন্দ্র প্রেসক্লাবের উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ মার্চ) বিকেলে নগরীর বাংলা টিফিন রেস্তোরাঁয় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে রাজশাহীর বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিত্ব ও সুধীজনরা অংশগ্রহণ করেন।
ইফতারের আগে আয়োজিত এক সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা পেশাদার সাংবাদিকতার চর্চা, নৈতিকতা বজায় রাখা এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, সাংবাদিকরা সমাজের গুরুত্বপূর্ণ অংশ এবং তারা সবসময় জনগণের কথা তুলে ধরার চেষ্টা করেন। সত্য ও নিরপেক্ষতার ভিত্তিতে সংবাদ পরিবেশনই সাংবাদিকতার মূল শক্তি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতি রেজাউল করিম এবং সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক শামসুল ইসলাম। ইফতারের আগে বিশেষ দোয়া ও মাহফিল পরিচালনা করেন ক্লাবের সাবেক সহ-সভাপতি ফারুক আহমেদ।
অনুষ্ঠানে উপদেষ্টা অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহীর জ্যেষ্ঠ সাংবাদিক ও বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা। এ সময় বক্তব্য দেন রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন, যমুনা টিভির ব্যুরো প্রধান শিবলী নোমান, দেশ টিভির রাজশাহী প্রতিনিধি কাজী শাহেদ, রাজশাহী এডিটরস ফোরামের সাধারণ সম্পাদক আহসান হাবিব অপু, মোহনা টেলিভিশনের ব্যুরো প্রধান মেহেদী হাসান শ্যামল, উত্তরা প্রতিদিনের সম্পাদক এনায়েত করিম, কালবেলা পত্রিকার প্রতিনিধি আমজাদ হোসেন শিমুল, খোলা কাগজের ব্যুরো প্রধান মাসুদ রানা রাব্বানী এবং নিউজ টোয়েন্টিফোরের প্রতিনিধি গোলাম মর্তুজা।
এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন, বাংলা টিফিনের ব্যবস্থাপনা পরিচালক মুর্শেদ শাকিল, রিভারভিউ প্রেসক্লাবের সভাপতি মাসুদ রাব্বানী এবং প্রকাশকালের সম্পাদক রাজিব আলী রাতুল।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, সাংবাদিকদের কাজ শুধু সংবাদ পরিবেশন করা নয়, বরং সমাজের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনাকে তুলে ধরা। সত্য প্রকাশের ক্ষেত্রে সাংবাদিকদের অনেক সময় নানা চাপ ও বাধার সম্মুখীন হতে হয়, তবে এসব প্রতিবন্ধকতা উপেক্ষা করেই দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে যেতে হবে।
তারা আরও বলেন, বর্তমানে সাংবাদিকতার ক্ষেত্রে কিছু অপেশাদার প্রবণতা দেখা গেলেও অধিকাংশ সাংবাদিক এখনও নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করছেন। নীতি ও আদর্শ মেনে সাংবাদিকতা পরিচালিত হলে গণমাধ্যমের মর্যাদা আরও বৃদ্ধি পাবে। একই সঙ্গে সাংবাদিকদের ওপর কোনো ধরনের নির্যাতন বা হয়রানি হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে তার প্রতিবাদ জানাতে হবে বলেও তারা উল্লেখ করেন।
বক্তারা বলেন, এ ধরনের ইফতার মাহফিল সাংবাদিকদের পারস্পরিক সম্পর্ক ও ভ্রাতৃত্ববোধকে আরও দৃঢ় করে। পাশাপাশি এটি সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্য বাড়াতে সহায়ক ভূমিকা রাখে।
অনুষ্ঠানে বরেন্দ্র প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি আলাউদ্দিন মন্ডল, সহ-সভাপতি মো. রহমত উল্লাহ, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান জীবন, কোষাধ্যক্ষ মামুনুর রশীদ, দপ্তর সম্পাদক নিহাল খান, প্রচার ও প্রকাশনা সম্পাদক নাজমুল হক, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মনোয়ার হোসেন এবং নির্বাহী সদস্য আক্তার হোসেন হীরা।
এছাড়াও সংগঠনের অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন লিয়াকত হোসেন, মিজানুর রহমান,অপু দাস, মোস্তাফিজুর রহমান লিটন, আবুল হাশেম, হাবিল উদ্দিন, শিহাবুল ইসলাম সম্রাট, গোলাম কিবরিয়া, তানজিলুল ইসলাম লাইক, নাহিদ ইসলাম, ঈসাহাক হক পিন্টু, ফারুক আহমেদ, আতিকুল ইসলাম আতিক, রাকিবুল শুভ, আব্দুল বশির ডলার, ফায়সাল হোসেন, মেহেদী হাসান, আসগর আলী সাগর, আলফাজ হোসেন, সৈয়দ মাসুদ ও রাজা হোসেন।
আলোচনা শেষে রমজান মাসের তাৎপর্য, আত্মশুদ্ধি এবং নৈতিক মূল্যবোধ নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করা হয়। পরে দেশ, জাতি এবং সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
অনুষ্ঠানের শেষপর্যায়ে বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতি রেজাউল করিম উপস্থিত অতিথি ও অংশগ্রহণকারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
আরও পড়ুন:



















