ঢাকা, বাংলাদেশ। , বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

জেলা প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত

আব্দুল আওয়াল, ইসলামপুর (জামালপুর)
  • সর্বশেষ পরিমার্জন: ০৭:৪৩:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬
  • / ৫০ বার পঠিত

আব্দুল আওয়াল, ইসলামপুর (জামালপুর): জামালপুর জেলা প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আজ জেলা প্রেসক্লাব মিলনায়তনে এই সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে দৈনিক আজকের জামালপুরের সম্পাদক এম. এ. জলিল সভাপতি এবং দৈনিক দিনকালের জামালপুর প্রতিনিধি মুকুল রানা সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
জামালপুর জেলা প্রেসক্লাবের নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়াও কার্যনির্বাহী পরিষদের অন্যান্য পদে নির্বাচিতরা হলেন—
সহ-সভাপতি পদে এনটিভি ও খবরের কাগজের আসমাউল আসিফ এবং আব্দুল লতিফ লায়ন। যুগ্ম সাধারণ সম্পাদক পদে এখন টিভি ও যায়যায়দিনের জুয়েল রানা এবং বাংলা টিভির তারেক মাহমুদ। কোষাধ্যক্ষ পদে ঢাকা পোস্টের মো. মুত্তাছিম বিল্লাহ।
দপ্তর সম্পাদক পদে মাই টিভির শামীম আলম। সাহিত্য ও ক্রীড়া সম্পাদক পদে খন্দকার রাজু আহম্মেদ ফুয়াদ।
কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন— পল্লী বাংলার ইউসুফ আলী, এসএ টিভি ও বাংলাদেশ বেতারের ফজলে এলাহী মাকাম, বাংলাদেশ প্রতিদিন ও ডিবিসি নিউজের শুভ্র মেহেদী, দীপ্ত টিভি ও দেশ রূপান্তরের তানভীর আহমেদ হীরা, দৈনিক জনতার এস. কে. সোহেল এবং ভোরের কাগজের এস. এম. হুমায়ুন কবির।
এছাড়াও প্রেসক্লাবের গঠনতন্ত্র অনুযায়ী আগামী ২০২৭ সালের জন্য আগাম সভাপতি হিসেবে বাংলাদেশ প্রতিদিন ও ডিবিসি নিউজের শুভ্র মেহেদী এবং সাধারণ সম্পাদক হিসেবে দীপ্ত টিভি ও দেশ রূপান্তরের তানভীর আহমেদ হীরা নির্বাচিত হয়েছেন।
জামালপুর জেলা প্রেসক্লাবের নির্বাচনে সরকারি আশেক মাহমুদ কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক হারুন অর রশিদ প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

জেলা প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত

সর্বশেষ পরিমার্জন: ০৭:৪৩:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬