ঢাকা, বাংলাদেশ। , শনিবার, ০৯ মে ২০২৬

জেসমিন প্রকল্পের উদ্যোগে সিটিজেন ভয়েজ অ্যান্ড অ্যাকশন ইন্টারফেইস মিটিং

ইসলামপুর প্রতিনিধি (জামালপুর) :
  • সর্বশেষ পরিমার্জন: ১২:৩৩:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫
  • / ১৫৭ বার পঠিত

জামালপুরের ইসলামপুর উপজেলায় জেন্ডার ইনক্লুসিভ মার্কেট সিস্টেমস ফর ইমপ্রুভড নিউট্রিশন (GESMIN) প্রকল্পের উদ্যোগে সিটিজেন ভয়েজ অ্যান্ড অ্যাকশন (সিভিএ) ইন্টারফেইস মিটিং অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৭ ডিসেম্বর) উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে এ মিটিং অনুষ্ঠিত হয়।

অস্ট্রেলিয়ান সরকারের সহায়তায় অস্ট্রেলিয়ান এনজিও কো-অপারেশন প্রোগ্রাম (এএনসিপি)-এর আওতায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও উন্নয়ন সংঘ যৌথভাবে জেসমিন প্রকল্পটি বাস্তবায়ন করছে।

সিটিজেন ভয়েজ অ্যান্ড অ্যাকশন (সিভিএ) বাস্তবায়নকারী গ্রুপের আয়োজনে অনুষ্ঠিত এই ইন্টারফেইস মিটিংয়ে উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের প্রতিনিধি, স্থানীয় কৃষক, কিশোর-কিশোরী, সিভিএ ওয়ার্কিং গ্রুপের সদস্য, ধর্মীয় নেতৃবৃন্দ ও সাংবাদিকসহ প্রায় ১৩০ জন অংশগ্রহণ করেন।

ইন্টারফেইস মিটিং এ বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মোঃ আব্দুল্লাহ আল ফয়সাল, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ শামীম হাসান, এ সময় আরো উপস্থিত ছিলেন জেসমিন প্রকল্পের বিজনেস ডেভলপমেন্ট অফিসার মোঃ খলিলউল্লাহ, আবিদ হাসান, রবিউল আউয়াল, আব্দুস সামাদ, রাশিদুল হাসান, নিউট্রিশন অফিসার রেবেকা সুলতানা প্রমুখ।

সভায় বক্তারা বলেন সিটিজেন ভয়েজ অ্যান্ড অ্যাকশন কার্যক্রমের মাধ্যমে কৃষি বিভাগের বিভিন্ন সেবা সম্পর্কে কৃষকেরা সচেতন হচ্ছেন। ফলে কৃষি সেবার মান উন্নয়ন, জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং কৃষকদের জীবনমান উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে। তারা সম্মিলিতভাবে এ উদ্যোগকে আরও কার্যকর করার প্রত্যয় ব্যক্ত করেন।

আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

জেসমিন প্রকল্পের উদ্যোগে সিটিজেন ভয়েজ অ্যান্ড অ্যাকশন ইন্টারফেইস মিটিং

সর্বশেষ পরিমার্জন: ১২:৩৩:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫