ঢাকা, বাংলাদেশ। , সোমবার, ১১ মে ২০২৬

ঝিনাইগাতীতে মহারশি নদীর দুই পাড়ে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

মোঃ শাহ্ আলম ঝিনাইগাতী শেরপুর
  • সর্বশেষ পরিমার্জন: ০৫:১১:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫
  • / ১১৩ বার পঠিত

শেরপুরের ঝিনাইগাতীতে মহারশি নদীর দুই পাড়ে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ কৃষক সমিতি ও বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি উপজেলা শাখা।

মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে উপজেলার সদর বাজারের প্রধান সড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন—বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি) শেরপুর জেলা শাখার সভাপতি জাহিদুল ইসলাম জাহিদ, সাধারণ সম্পাদক আবু আহমেদ বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক সুলায়মান আহমেদ, কৃষক সমিতি ঝিনাইগাতী উপজেলা শাখার আহ্বায়ক আনিছ আহমেদ, ক্ষেতমজুর সমিতির উপজেলা আহ্বায়ক শাহিন মিয়া, শ্রমিক নেতা আফিল শেখ, শ্রমিক নেতা জুয়েল আহমেদ এবং গণঅধিকার পরিষদের উপজেলা শাখার সদস্য সচিব গোলাম নূর প্রমুখ।

বক্তারা বলেন, “বারবার আকস্মিক বন্যায় ঝিনাইগাতী উপজেলার বিভিন্ন এলাকার মানুষ চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। সাময়িক সংস্কার বা ঘষামাজা নয়—মহারশি নদীর দুই পাড়ে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণই হতে পারে এ সমস্যার টেকসই সমাধান।”

মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেলের কাছে একটি স্মারকলিপি প্রদান করেন মানববন্ধনকারীরা।

আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

ঝিনাইগাতীতে মহারশি নদীর দুই পাড়ে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

সর্বশেষ পরিমার্জন: ০৫:১১:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫