ঢাকা, বাংলাদেশ। , মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

ঝিনাইদহের কালীগঞ্জে শহীদ বুদ্ধিজীবি দিবস পালন।

প্রতিবেদক
  • সর্বশেষ পরিমার্জন: ১২:৫৫:১০ অপরাহ্ন, রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪
  • / ১২০ বার পঠিত

মোঃ আবুল কালাম, ঝিনাইদহ

ঝিনাইদহের কালীগঞ্জে শনিবার(১৪ ডিসেম্বর)  সকালে শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদের সভা কক্ষে আয়োজিত আলোচনা সভাতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দেদারুল ইসলাম। এ সময় ইউএনও বলেন, বুদ্ধিজীবিরা একটি দেশের পথ পরিদর্শক। ৭১ সালে যুদ্ধকালীন সময়ে হানাদার বাহিনীর সদস্যরা শত শত বুদ্ধিজীবিকে নির্মমভাবে হত্যা করে দেশের মেরুদন্ড ভেঙ্গে দিতে চেয়েছিল। সভাতে মুক্তিযোদ্ধা, গনমাধ্যমকর্মী, শিক্ষক ও সরকারী দপ্তরের কর্মকর্তাসহ সুধীজনেরা অংশ নেন।

উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুব আলম রনির সঞ্চালনায় আলোচনা সভাতে শহীদ বুদ্ধিজীবি দিবসের তাৎপর্য্য তুলে ধরে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি ) শাহিন আলম,কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার হেলাল উদ্দিন সর্দ্দার, মুক্তিযোদ্ধা ইসমাইল হোসেন, দৈনিক নবচিত্রের প্রধান সম্পাদক আলহাজ্ব শহিদুল ইসলাম, দৈনিক সমকালের জামির হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার আব্দুল আলিম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শারমিন আরা বানু  প্রমুখ। এছাড়াও সভাতে উপজেলা পরিষদের অন্নান্য দপ্তরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের শিক্ষক প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

ঝিনাইদহের কালীগঞ্জে শহীদ বুদ্ধিজীবি দিবস পালন।

সর্বশেষ পরিমার্জন: ১২:৫৫:১০ অপরাহ্ন, রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪